বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

রাজশাহী কুমারপাড়া শহীদ শেখ কামাল জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

রাজশাহী প্রতিনিধি :    |    ০৬:৫৮ পিএম, ২০২১-০৮-০৫

রাজশাহী কুমারপাড়া শহীদ শেখ কামাল জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।  
সভায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, ছিলেন একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি ছাড়াও তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিলো তখন শেখ কামাল মুক্তিযুদ্ধে অসামান্য প্রতিভা প্রদর্শন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি ঘাতকের কাছে সপরিবারে নিহত হন।  
দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যের একটি প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যকান্ডের বিচারের যে রায় হয়েছে তা কার্যকর করার জন্য দাবী জানাচ্ছি এবং এই হত্যকান্ডের নেপথ্যে আন্তর্জাতিক যে শক্তি কাজ করেছে তা অবিলম্বে চিহ্নিত করে বিচারের দাবী জানানো উচিত, শুধু এই কাজটি বাকি থেকে গেছে। 
 মোঃ ডাবলু সরকার বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল ছিলেন একজন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব। বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু গ্রেফতার করা হলে সে সময় শেখ কামাল অনবদ্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবন্ধু ও তঁার পরিবারের সকল সদস্য ওতপ্রোতভাবে জড়িত। তঁাদের নাম বাংলাদেশের মানচিত্রের স্বর্ণাক্ষরে লেখা। 

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর