বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

খুলনা বিশ্ববিদ্যালয় সমাজের কল্যাণে সহযোগিতামূলক গবেষণার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের কর্মশালা অনুষ্ঠিত

শফকত সাদিয়া আহমেদ    |    ১০:০৯ এএম, ২০২৬-০৬-২১

খুলনা বিশ্ববিদ্যালয় সমাজের কল্যাণে সহযোগিতামূলক গবেষণার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের কর্মশালা অনুষ্ঠিত

সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধানের মাধ্যমে মানুষের কল্যাণে সহযোগিতামূলক গবেষণার প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেশ ও বিদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার সহযোগিতামূলক গবেষণার (কোলাবোরেটিভ রিসার্চ)  সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের  সামাজিক বিজ্ঞান অনুষদের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নগর ও পরিকল্পনা ডিসিপ্লিনের মিলনায়তনে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সামাজিক বিজ্ঞান স্কুলের (অনুষদ) চারটি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূর উন নবী। কর্মশালায় সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শরাফাত হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধনী অংশে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, “যেহেতু মানুষের কল্যাণের জন্য গবেষণা করা হয়, তাই সহযোগিতামূলক গবেষণার মাধ্যমে আরও কার্যকর ফলাফল অর্জন     সম্ভব।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূর উন নবী এই কর্মশালার মাধ্যমে সহযোগিতামূলক গবেষণার নতুন পরিবেশ তৈরির একটি নতুন পথ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

কর্মশালার অংশ হিসেবে নগর ও পরিকল্পনা ডিসিপ্লিনের  প্রধান অধ্যাপক মো. জাকির হোসেন বিষয়ভিত্তিক স্বান্ত্রতা থেকে সামাজিক বিজ্ঞান গবষেণা কীভাবে আন্তঃশ্রাস্ত্রীয় হয়ে উঠতে পারে সেই বিষয়ে আলোচনা করেন। এরপর একটি সহযোগিতামূলক গবেষণা সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে আলোচনা করেন ‍বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. দিদারুল ইসলাম। তাঁর মতে, এই ধরনের সহযোগিতামূলক গবেষণার মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সমস্যা সমাধান করা সম্ভব। একইসঙ্গে নীতিনির্ধারণ ও আইন প্রণয়নে এই ধরনের গবেষণা কার্যকরী হতে পারে বলে জানান। 
সহযোগিতামূলক গবেষণাকে সুষ্ঠুভাবে করার লক্ষ্যে প্রস্তাবনা প্রণয়ণ ও নেটওয়ার্ক তৈরির বিষয়ে বাস্তবসম্মত অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাসিফ আহসান। এই সময় তিনি জাপান, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের মধ্যকার সহযোগিতামূলক গবেষণার পরিসর, প্রয়োগ ও চর্চা নিয়ে কথা বলেন। 

সেশনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের  সহযোগী অধ্যাপক ও প্রধান সারা মনামী হোসেন। তিনি বলেন, গবেষণা শুধুমাত্র একটি একাডেমিক ধারণা বা কার্যক্রম নয়; এর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা সম্ভব। এ কারণে এ ধরনের কর্মশালার আয়োজন আরও বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শরাফাত হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতামূলক গবেষণার চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর