শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১২ পিএম, ২০২৫-১১-১৯
মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল বাংলাদেশ। ঐ টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। একটি পরিবর্তন হয়েছে আয়ারল্যান্ড একাদশে। ক্রেইগ ইয়ংয়ের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন গ্যাভিন হোয়ে। এখন পর্যন্ত টেস্টে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। দুই ম্যাচই জিতেছে টাইগাররা। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন। আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্র বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, চ্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited