বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুদক চেয়ারম্যান-কমিশনারের যোগদান

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১২ পিএম, ২০২৪-১২-১১

দুদক চেয়ারম্যান-কমিশনারের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সপ্তম চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বুধবার (১১ ডিসেম্বর) যোগদান করেছেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রপতি অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উপ-পরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় লিয়েনে দায়িত্ব পালন, পররাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, দুই জন রাষ্ট্রপতির একান্ত সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক-ঢাকা, পরিচালক-ভূমি রেকর্ড, অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,  ঢাকা পরিবহণ সমন্বয় বোর্ড-এর নির্বাহী পরিচালক, চেয়ারম্যান-বিআরটিএ, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব  হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে ড. মোমেনকে ওএসডি এবং ২০১৩ সালের ৬ই জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৭ আগস্ট ২০২৪ তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতিপূর্বক জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। ড. মোমেন ১৮ আগস্ট জ্যেষ্ঠ সচিব পদে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদান করেন এবং একই সাথে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্ব পালন করেন।  গত ৮ ডিসেম্বর জ্যেষ্ঠ সচিব পদ থেকে পদত্যাগ করেন।

অন্যদিকে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১৯৮২ ব্যাচের বিচার ক্যাডারের একজন সদস্য। তিনি ২০১৬ সালের ২৬ মে জেলা ও দায়রা জজ পদ থেকে অবসর গ্রহণ করেন। মার্চ ২০০৬ থেকে মে ২০০৯ পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সাল দুদক রিফর্ম অ্যাডভাইজারী কমিটির সাচিবিক দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১১ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জুডিসিয়াল আডমিনিস্ট্রেশন ট্রেইনিং ইনস্টিটিউটের উপ-পরিচালক এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারী, মৌলভীবাজার এবং সর্বশেষ লালমনিরহাট জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর