বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুলনায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

খুলনা প্রতিনিধি :    |    ০৫:২৮ পিএম, ২০২১-০৫-১৬

খুলনায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনোদন  কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়


 খুলনায় ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। করোনার মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এসব কেন্দ্রগুলোতে ছিল ঈদের উৎসবমুখর পরিবেশ।

নগরীর খানজাহান আলী সেতু (রূপসা ব্রীজ), রূপসা ঘাট, নতুন রেলস্টেশন ও ৭নং ঘাটসহ সকল বিনোদন স্পটেই ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে নগরীর বাসিন্দারা এ সকল বিনোদন কেন্দ্রে ভিড় জমান। ঈদ উপলক্ষে নতুনরূপে সজ্জিত বিনোদন কেন্দ্রে শিশু-কিশোরেরা নিজেদের আরও রঙিন করে তুলেছে। নতুন পোশাকে শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষসহ সকল শ্রেণীর মানুষ এসব বিনোদন কেন্দ্রে ঘুরে ঘুরে সময় কাটিয়েছেন। তবে অধিকাংশ বিনোদন পিপাসুদের মুখে নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধির বালাই।

পরিবারের সদস্যদের নিয়ে নগরীর বয়রা এলাকা থেকে ৭নং ঘাটে ঘুরতে আসা সফিকুল ইসলাম জানান, করোনার কারণে সন্তানদের নিয়ে কোথাও সাধারণত যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। এজন্য ঈদের ছুটিতে একটু ঘোরাঘুরি।

নতুন রেলস্টেশনে সাধারণ মানুষের চলাচলে বিধি নিষেধ থাকলেও ঈদ উপলক্ষে ছিল জন¯্রােত। ভিড় জমিয়েছে শিশু-কিশোর, তরুণ-তরুণীর পাশাপাশি বয়স্করাও। নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও আনসার সদস্যরা থাকলেও অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি। এমনকি নিরাপত্তা কর্মীদেরও ছিল না মাস্কের ব্যবহার।

রূপসা ফুডকোর্টে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। এখানে ঘুরতে আসা দীপ্ত বলেন, ঈদের আনন্দ উপভোগ করতে বন্ধু ও বড় ভাইদের সাথে ঘুরেছি।

নীলা আক্তার বলেন, সচেতনতা যার যার তার তার, আমিও আমার জায়গা থেকে মাস্ক পড়ে আসছি। অন্যরা না পড়লে তার দায়িত্ব আমি নেবো কিভাবে?

তিনি আরও বলেন, আমাদের উচিত সকলের নিজেদের অবস্থান থেকে সচেতন হওয়া এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেয়া। রূপসা ফুড কোর্টের চেয়ারম্যান মো. শরিফুল হাসান বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে নিয়েই সবাইকে প্রবেশ করার অনুমতি দিয়েছি। এখানে কেউ যদি মাস্ক পড়ে না আসে তাহলে তাকে প্রবেশ করতে দিচ্ছি না।

এদিকে তরুণ-তরুণী, শিশু-কিশোর, নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সের মানুষের ¯্রােতে রূপসা সেতু এলাকা উৎসবের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এখানে এসে কেউবা তুলছেন সেলফি, কেউবা নিজ ও প্রিয়জনের ছবি ক্যামেরাবন্দি করছেন স্মৃতির পাতায়। সেতুর দুই পাড়ে বসে নানা বয়সের মানুষ উৎসবমুখর আড্ডায় মেতে উঠেছে। এখানে স্বাস্থ্যবিধির নেই বালাই।

এখানে মুজগুনি এলাকা থেকে ঘুরত আসা আফরিন জারা বলেন, করোনার কারণে দীর্ঘ দিন ঘর থেকে বের হতে পারি নাই, আজ ঈদ তাই একটু ঘুরতে আসলাম।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর