বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

খেলাই দেখেননি সোহান

স্পোর্টস ডেস্ক :    |    ১২:০১ পিএম, ২০২২-০৮-০৩

খেলাই দেখেননি সোহান

তিনিই ছিলেন দলের অধিনায়ক। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে পুরোটাই নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির সময় আঙুলের চোটে পরে ছিটকে পড়েন উইকেটরক্ষক এই ব্যাটার।

সোহান অধিনায়ক থাকা অবস্থায় ১-১ সমতায় ছিল দল। প্রথম টি-টোয়েন্টিতে ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে হারলেও সোহানের ব্যাটে চড়েই ১৮৮ পর্যন্ত গিয়েছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তো ৭ উইকেটের বড় জয়ই তুলে নেয়। শেষ ম্যাচে সোহান খেলতে পারেননি। বাংলাদেশও ১৫৭ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি। প্রথমবারের মতো জিম্বাবুয়ে কাছে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ।

দলের বাইরে ছিলেন। এই সিরিজ হার কতটা যন্ত্রণা দিয়েছে সোহানকে? তিনি জানালেন, শেষ টি-টোয়েন্টি ম্যাচটি দেখেনইনি। সোহান বলেন, ‘অবশ্যই খারাপ তো লাগবেই। হারলে তো খারাপ লাগবেই। আমিও থাকতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে। যেহেতু খেলাও দেখিনি, কোনো মন্তব্যও করতে পারছি না। তবে সবাই নিজের জায়গা থেকে খুব চেষ্টা করেছে।’

চোটের কি অবস্থা? চলতি মাসের শেষদিকেই আছে এশিয়া কাপ। খেলতে পারবেন? সোহান আশাবাদী, ‘ইনশাআল্লাহ আশা করি এশিয়া কাপের আগে সেরে উঠব। কাল একটা এপয়েন্টমেন্ট আছে (ডাক্তারের সাথে)। এটার ওপর নির্ভর করছে। ইনশাআল্লাহ ৩ সপ্তাহের মধ্যে সেরে উঠব। ফ্র্যাকচার আছে, হাড় একটু সরে গেছে। আজ গতকালের চেয়ে একটু ভালো।’

এশিয়া কাপে এই বাংলাদেশ দল কেমন করতে পারে? সোহান বলেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। শ্রীলঙ্কা-আফগানিস্তান দুটো দলই খুব ভালো প্রতিপক্ষ। আমরা নিজেদের শতভাগ দিয়ে ঘাটতির জায়গাগুলোয় কিছুটা উন্নতি করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে। উন্নতির জায়গায় মনোযোগ দিতে হবে যাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে পারি। এশিয়া কাপের এখনও সময় আছে। ভিন্ন একটা টুর্নামেন্ট। মনে হয় না ওরকম প্রভাব ফেলবে।’

এনামুল হক বিজয় এতদিন পর দলে ফিরেও নিজেকে মেলে ধরতে পারলেন না। নাজমুল হোসেন শান্ত তো বরাবরই ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন দায়িত্বজ্ঞানহীন শট খেলে। এই দুজনকে নিয়ে সোহানের মন্তব্য, ‘টি-টোয়েন্টিতে সবাই যে প্রতিদিন রান করবে এমন না। খেলোয়াড়দের খারাপ সময় ভালো সময় দুটোই যায়। কারও ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে এভাবে মন্তব্য করার চেয়ে আমার মনে হয় যার ভালো যাচ্ছে তাকে সমর্থন করা এবং যার খারাপ যাচ্ছে তার পাশে থাকা জরুরী।’

টি-টোয়েন্টিতে খারাপ করলেও ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী সোহান। কেননা ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ডও ভালো। সোহান বলেন, ‘আমরা টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে অনেক ভালো। ইনশাআল্লাহ ওয়ানডেতে আমরা খুব ভালো কিছু করব।’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর