শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১৮ পিএম, ২০২১-০৭-২৫
রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গ্যারেজে রাখা দুটি এসি বাস পুড়ে গেছে।
রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এনামুল হক জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। প্রত্যাক্ষদর্শীরা জানান, মধুমিতা হলের পেছনের ওই গ্যারেজে সিল্কলাইনের দুটি বাস রাখা ছিল। হঠাৎ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পরে আগুন অপর বাসে ছড়িয়ে পড়ে। আগুনে সিল্কলাইন পরিবহনের দুটি এসি বাস পুড়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited