বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সারাদেশে উৎসবমুখরভাবে পালিত হলো মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:১১ পিএম, ২০২৫-১২-১৭

সারাদেশে উৎসবমুখরভাবে পালিত হলো মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সকালে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মানুষ ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রীয় অভিবাদন এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর চৌকস দলের অংশগ্রহণে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি পায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর উন্মোচন করা হয়।
বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরাও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানান।
শহীদ মুক্তিযোদ্ধা, পুলিশ ও সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সহকারী এবং বাংলাদেশ পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ অংশগ্রহণ করেন।
দেশজুড়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, কুচকাওয়াজ ও ফ্লাই-পাস্টসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীরা সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, আবৃত্তি, প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও ক্রীড়া, চলচ্চিত্র প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়।
দেশব্যাপী মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের বিদেহী আত্মার শান্তি ও দেশের অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতেও বিশেষ খাবার ও আয়োজনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর