শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০৬:১২ পিএম, ২০২০-১০-২১
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ অক্টোবর মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনয়িনের ইছামারি গ্রামের বাসিন্দা মৃত রমুজ আলীর ছেলে ও আমিরুল ইসলাম একই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে এবং গৃহবধুর স্বামীর দুলাভাই। কিন্তু অভিযুক্তদের দাবি তাদের ফাঁসানো হয়েছে। মধ্যনগর থানা ও মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধুর বাবা ও স্বামীর বাড়ি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের পৃথক দুটি গ্রামে। গৃহবধুর স্বামী কাজের সুবাদে টাঙ্গাইলে থাকেন। গৃহবধুও স্বামীর সাথে টাঙ্গাইলে বসবাস করেন। গত
রোববার গৃহবধু তার ছোট বোনকে নিয়ে টাঙ্গাইল থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। সন্ধ্যার পর নেত্রকোনার কমলাকান্দা থেকে ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে মোটরসাইকেলে করে স্বামীর বাড়ির দিকে যেতে থাকলে পথিমধ্যে মোটরসাইকেল চালক তাদের
নামিয়ে দেয়। বিষয়টি গৃহবধু তার স্বামীকে ফোনে জানালে স্বামী তার আত্মীয় ওয়হেদ আলীকে ফোন করে গৃহবধুকে বাড়ি পৌঁছে দেওয়া বা মোটরসাইকেলের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলেন। কিন্তু ওয়াহেদ আলী গৃহবধুকে বাড়িতে পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা না করে রাত পৌনে
নয়টার দিকে নিজ বসত ঘরে নিয়ে আমিরুল ইসলামের সহযোগীতায় গৃহবধুকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে মঙ্গলবার মধ্যনগর থানা পুলিশ ওয়াহেদ আলী ও আমিরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওইদিন রাত পৌনে দশটার দিকে গৃহবধু বাদী হয়ে
ওই আটক দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
তবে অভিযুক্ত ওয়াহেদ আলী দাবি করেছেন, তার পরিবার অন্যত্র থাকায় ঘর খালি থাকে। কে বা কারা ওই মহিলাকে তার ঘরে এনেছে তিনি তা জানেন না। মহিলা তার ঘরে আসার বিষয়টি স্থানীয় লোকজন তাকে জানিয়েছে।
এদিকে সহযোগী আমিরুল ইসলাম দাবি করেছেন তিনি
সেখানে যাননি। তখন তিনি বাড়িতে ছিলেন। মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওই গৃহবধু থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পঠানো হয়েছে। ২১ অক্টোবর বুধবার সকালে
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited