শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১৫ পিএম, ২০২৩-০৯-২৪
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বান্দরবান আয়োজিত "জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা" গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এঁর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। এসময় তিনি সভায় বান্দরবান জেলায় পানি সম্পদ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা এবং ভবিষ্যৎ করনীয় শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি গত ২২ সেপ্টেম্বর (শুক্রবার) দিনব্যাপী রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় কর্ণফুলী ও ইছমতি নদী এবং শিলক খালসহ অন্যান্য খালের উভয় তীরের ভাঙণ হতে রক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলায় বাস্তবায়িত তীর সংরক্ষণ কাজ এবং কাপ্তাই উপজেলায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দীন'সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ২৩ সেপ্টেম্বর (শনিবার) সকালে রাঙ্গামাটি জেলা সদরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং প্রকৌশল একাডেমি পরিদর্শন শেষে বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সীতাকুন্ড উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে পৌঁছালে চট্টগ্রাম (পওর বিভাগ-২) এঁর নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান পানি সম্পদ মন্ত্রণালয় এঁর সচিব, নাজমুল আহসান'কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এসময় তিনি কিছুসময় অতিবাহিত করে পরে তিনি মীরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় মহামায়া সেচ পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে যান। এসময় তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশের বৃহত্তম কৃত্রিম মহামায়া হ্রদে নৌ ভ্রমণ এবং এখানকার নৈসর্গিক মনোরম নির্জন পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে কিছু সময় অতিবাহিত করে তিনি মহামায়া সেচ প্রকল্পের বিষয়ে খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি গত শনিবার সন্ধ্যায় ৩দিনের সফর শেষে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে ৩দিন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খ ম জুলফিকার তারেক, রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, কক্সবাজার পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী ড.তানজির সাইফ আহমেদ'সহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited