শিরোনাম
জামালপুর প্রতিনিধি : | ০৬:২১ পিএম, ২০২১-০৮-০৩
জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নে তারতাপাড়া গ্রামে ডিবি পুলিশের ভুয়া দুই সদস্যকে আটক করেছে এলাকাবাসী। সোমবার (২আগষ্ট) সন্ধ্যায় ডিবি পরিচয়ে তারতপাড়া গ্রামের ঋষিপাড়ায় মধু রবিদাসের স্ত্রীর বুধিয়া রানীর নিকট পাঁচ হাজার টাকা দাবি করে তারা।
ঘটনাটি ছড়লে এলাকাবাসী দুই ভূয়া ডিবি সদস্যকে আটক করে নোয়ারপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টারের বাড়িতে নিয়ে যায়।
তারা হলো মেলান্দহ উপজেলার মাহমুদপুর বানিয়া বাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে হেলাল উদ্দিন ও পাঁচ পয়লা গ্রামের আবু তাহের মন্ডলে ছেলে আব্দল হাকিম। এলাকাবাসী আব্দুল আলিম,জামাল উদ্দিন ও ফরিদ কাজী জানান,ঈদের কয়েক দিন আগেও এই দুই ব্যক্তি ভুয়া ডিবি পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে নানা ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডিবির ভূয়া সদস্যদের পুলিশে সোর্পদ করে এলাকাবাসী।
এ ব্যাপারে বুধিয়া রানীর বাদী হয়ে দুইজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান,আটককৃতরা ঋষিপাড়ায় গিয়ে মধু রবিদাসের স্ত্রী দুয়ারানির নিকট ৫০০০ টাকা দাবি করলে ১০০০ টাকা দেওয়া হয়। পরে এলাকার লোকজন জড়ো হয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited