বাংলাদেশ   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি: অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৫৩ পিএম, ২০২৬-১০-০৩

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি: অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কে রাজীব পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) রাতে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়। এতে বাসটির অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুরে নগরের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজীব পরিবহনের বাসটি ঢাকা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক জামালপুর থেকে ময়মনসিংহ নগরের দিঘারকান্দা বাইপাস এলাকার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে বাসটির সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা সাতজন ঘটনাস্থলে মারা যান।

নিহত সবাই জামালপুর জেলার বাসিন্দা। তারা হলেন- জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার ছেলে মিনান (৫)।

এ ছাড়া নিহত অন্য তিনজন হলেন- বীর গোবিন্দপুর গ্রামের অটোরিকশাচালক মো. সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার জানান, শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনেরা মরদেহগুলো নিজ নিজ বাড়িতে নিয়ে যান। শনিবার সকালে পৃথক জানাজা শেষে তাদের দাফন করা হয়।

দুর্ঘটনায় মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারানোর ঘটনায় জামালপুরের দড়িহামিদপুর গ্রামের মোবারক আলী বাদী হয়ে শুক্রবার রাতে থানায় অভিযোগ করেন। পরে রাত ১২টার পর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলায় রাজীব পরিবহনের বাসটির অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজীব পরিবহন ঢাকা ও জামালপুর রুটে চলাচল করে। অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচলের কারণে এ পরিবহনের বাস প্রায়ই সড়ক দুর্ঘটনায় জড়ায় বলে অভিযোগ রয়েছে।

জামালপুরের সাত বাসিন্দার মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজধারী এলাকায় গায়েবানা জানাজা ও প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা বিচার দাবি করেন।

এর আগে সড়কে ধারাবাহিক মৃত্যুর ঘটনায় সেপ্টেম্বরের শুরুতে সাধারণ শিক্ষার্থীরা রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর বাসটির চালক ও সহযোগীরা পালিয়ে যান। অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিটেলেড নিউজ

২৩ বছর পর চট্টগ্রাম বন্দর থেকে সরানো হচ্ছে বিপজ্জনক রাসায়নিক, ১০৬ টন গেল নারায়ণগঞ্জে

২৩ বছর পর চট্টগ্রাম বন্দর থেকে সরানো হচ্ছে বিপজ্জনক রাসায়নিক, ১০৬ টন গেল নারায়ণগঞ্জে

মোঃ আরফান উদ্দীন : ২৩ বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পণ্য অপসারণের কাজ শুরু হয়à§...বিস্তারিত


কুড়িগ্রামে পিস্তল-গুলিসহ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামে পিস্তল-গুলিসহ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল,...বিস্তারিত


কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

আমাদের বাংলা ডেস্ক : : পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এà...বিস্তারিত


ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস

ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের নওদাবাস ইটের ভাটায় অনুষ্à¦...বিস্তারিত


মসজিদ ও ভূমি অফিসের সামনেই ময়লার ভাগাড়, হোমনার দড়িচরে জনদুর্ভোগ

মসজিদ ও ভূমি অফিসের সামনেই ময়লার ভাগাড়, হোমনার দড়িচরে জনদুর্ভোগ

আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার হোমনা উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের দড়িচর বাজারের পূর্ব পাশের খ...বিস্তারিত


হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প : পণ্যের চাহিদা না থাকায় মানবেতর জীবনযাপন করছে সরিষাবাড়ীর শত শত মৃৎশিল্পী

হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী মৃৎশিল্প : পণ্যের চাহিদা না থাকায় মানবেতর জীবনযাপন করছে সরিষাবাড়ীর শত শত মৃৎশিল্পী

আমাদের বাংলা ডেস্ক : : মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর