শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৪ পিএম, ২০২৬-০৫-১৭
পথশিশুর মৌলিক অধিকার সুরক্ষা ও নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (১৭ মে) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় বিধি-বিধান, নীতিমালা বা আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না এবং দেশব্যাপী পথশিশুদের প্রকৃত অবস্থা সম্পর্কে তদন্ত ও জরিপ পরিচালনা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া সব প্রকার হয়রানি, নির্যাতন, অবহেলা বা শোষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে জানতে চেয়েছেন আদালত। আদালতে ইকুউটাস ফাউন্ডেশনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন মো. তানভীর আহমেদ, বিপ্লব কুমার পোদ্দার, ব্যারিস্টার নিষাদ মাহমুদ, নূর মোহাম্মদ শাহিন শাহনেওয়াজ এবং এস এম জাকির হোসেন। এর আগে ইকুউটাস ফাউন্ডেশন পথ শিশুদের অধিকার, পুনর্বাসন এবং নিবন্ধন নিয়ে জনস্বার্থে একটি মামলা করে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited