বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরান, ইয়েমেন ও লেবাননে ‘রক্তপাতের’ বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

আমাদের বাংলা :    |    ০৯:৪৪ পিএম, ২০২৪-০৯-২৮

ইরান, ইয়েমেন ও লেবাননে ‘রক্তপাতের’ বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

লেবানন ও গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাতে শুক্রবার ইরানের বিভিন্ন নগরী ও বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানীতে লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। তেহরান থেকে এএফপি’র সাংবাদিক ও রাষ্ট্রীয় এখবর গণমাধ্যম জানিয়েছে।
সরকারী সংবাদ সংস্থা ইরনা জানায়, কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে বুধবার লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর আন্দোলনের সমর্থনে এবং ফিলিস্তিনে ইহুদিবাদী শাসকের বর্বর হামলার নিন্দা জানিয়ে তেহরানসহ ইরানের অন্যান্য শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্য জুড়ে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী যারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী হামাসের সমর্থনে ইসরাইল এবং মার্কিন বাহিনীকেও লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ হল প্রতিরোধের অক্ষের অংশ।
এই জোটে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও রয়েছে যারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর শুক্রবার রাজধানী সানায় কয়েক হাজার লোকের বিক্ষোভের আয়োজন করে।
এএফপি’র একজন সাংবাদিক জানিয়েছেন তেহরানে জুমার নামাজের পর শহরের কেন্দ্রস্থলে এঙ্গেলাব স্কয়ারের চারপাশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর প্রতিকৃতির পাশাপাশি ফিলিস্তিনি ও হিজবুল্লাহর পতাকা বহন করে।
তারা, ‘ইসরায়েল ধ্বংস হোক। লেবাননের জয় হােক,’ স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাও পুড়িয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন সেমনান, কোম, কাশান, কেরমানশাহ, শিরাজ এবং বন্দর আব্বাসে বিভিন্ন বিক্ষোভের ফুটেজ সম্প্রচার করেছে।
গত এক দশক ধরে ইরান-সমর্থিত হুথিদের দখলে থাকা সানায় হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হয়। এদেরে মধ্যে অনেকে রাইফেল এবং প্ল্যাকার্ড নেড়ে বিক্ষোভ করে।
ইসরায়েলের মিত্র দেশ বাহরাইনে বিক্ষোভ মিছিলের উপর কঠোর নিষেধাজ্ঞা সত্বেও গাজা যুদ্ধ এবং লেবাননে বোমা হামলার নিন্দা জানিয়ে দুুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর