শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০৫:১৭ পিএম, ২০২০-১০-২৯
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর রুপাবালী পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার নৌকাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদয়ানুল হালিম এর নেতৃত্বে ও জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার নৌকাসহ তিনজনকে আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন, দূর্লভপুর গ্রামের পারভেজ মিয়া (২০), জাল্লাবাজ গ্রামের মুক্তাদির (৩২) ও মুসলিমপুর গ্রামের আল ইসলাম(৩৫)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম মোবাইল কোর্ট করে আটককৃত প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, প্রভাবশালী মহলের সহযোগিতায় রাতের আধারে জামালগঞ্জের সুরমা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এই চক্রটি অবৈধ ভাবে ভিটে বালু উত্তোলন করে আসছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদুয়ানুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোর ৪ টায় সুরমা নদীর রুপাবালী পয়েন্ট থেকে তিনজন মাঝিসহ তিনটি ড্রেজার নৌকা আটক করি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ দ্বারা অনুযায়ী প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কঠোরভাবে দমন করা হবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited