শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪২ পিএম, ২০২৪-০১-০৭
ভোট দেওয়ার পর সেলফিতে ‘ভি’ (বিজয়) চিহ্ন দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। এসময় বিজয় চিহ্ন দেখিয়ে সেলফি তোলেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। রেদওয়ান মুজিব সিদ্দিক ববির তোলা সেলফিতে প্রধানমন্ত্রীসহ তিনজনই বিজয় চিহ্ন দেখান। ভোট দিয়ে শেখ হাসিনা বলেন, আমি সব সময় আত্মবিশ্বাসী। কারণ আমি জানি জনগণ আমার সঙ্গে সবসময় আছে। ইনশাআল্লাহ নির্বাচনে আমরাই জয়লাভ করবো। এসময় তিনি স্লোগানে বলেন, 'ভোট ফর বোট' তথা নৌকায় ভোট দিন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে। এই ভোটের জন্য অনেক সংগ্রাম করেছি। জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছি। আজকে অনেক বাধা-বিপত্তির মধ্যেও ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। সুষ্ঠু ভোটের প্রত্যাশা করে তিনি বলেন, জনগণ সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবেন। নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণ যাকে খুশি ভোট দিক, তবে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে শেষ হয়, সেটাই আমরা চাই। এসময় সবাইকে ভোট কেন্দ্রে আসারও আহ্বান জানান শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited