বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নাটোরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ২ জনের আত্মহত্যা

সংবাদদাতা, নাটোর ::    |    ০৮:১৫ পিএম, ২০২০-১১-০১

নাটোরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ২ জনের আত্মহত্যা

নাটোর সদর উপজেলার আমহাটি ও লালপুরের ইসলামপুর এলাকায় পৃথক দুইটি স্থানে ট্রেনে কাটা পড়ে মো. জুয়েল হোসেন (৩০) ও আসকান শেখ (৫৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। তারা দু'জনই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোববার (০১ নভেম্বর) দুপুরের দিকে দিনাজপুরগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
জুয়েল সদর উপজেলার আমাটি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং আসকান শেখ লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী, জুয়েলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে  জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকে জুয়েল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। রোববার দুপুরে তিনি সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। পরে নাটোর-বাসুদেবপুর স্টেশনের মাঝামাঝি আমহাটি এলাকায় লেভেল ক্রসিংয়ের কাছে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সকাল ১০টার দিকে লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় আসকান শেখ নামে এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে সান্তাহার ও ঈশ্বরদী জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর