বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

নাশকতায় রাবি’র ক্ষতি ৪ কোটি টাকা

রাজশাহী প্রতিনিধি :    |    ০৭:১৪ পিএম, ২০২৪-০৭-২৮

নাশকতায় রাবি’র ক্ষতি ৪ কোটি টাকা

সম্প্রতি নাশকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলগুলোতে তাণ্ডব চালিয়েছে হামলা-কারীরা। রাবি ১০টি হলের ১৫৮টি কক্ষে তান্ডব চালানো হয়েছে। আগুন দেয়া হয়েছে একটি হলে। পুড়ানো হয়েছে ১৯টি মোটরসাইকেল। সব মিলিয়ে নশকতার দিনগুলোতে চলানো তাণ্ডবে রাবি’র ক্ষতি ৪ কোটি টাকা। আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রাবি সূত্র জানায়, আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার তদন্ত কমিটি করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এসএম একরাম উল্যাহকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন বকুলকে। কমিটিকে আট সপ্তাহ সময় দেয়া হয়েছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য। ঘটনার বিবরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী করণীয় (সুপারিশ) সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, যে সহিংসতা ঘটে গেছে এটা খুবই দুঃখজনক। শুরুতে যে আন্দোলন হয়েছিলো কোটা সংস্কারের দাবিতে সেটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিলো। কিন্তু পরে বহিরাগতরা ঢুকে জ্বালাও-পোড়াও করলো ক্যাম্পাসে। শিক্ষার্থীরা তাকে ও শিক্ষকদের অবরুদ্ধ করেননি। বহিরাগতরা রাবিতে প্রবেশ করতে শুরু করে আন্দোলনের সুযোগ নিয়ে। বড় ধরনের নাশকতা হতে পারে এমন আশঙ্কা থেকেই তারা বাধ্য হয়ে বাইরে সংবাদ পাঠায় ও যৌথ বাহিনী এসে উদ্ধার করে।
উপাচার্য গোলাম সাব্বির সাত্তার আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টা আগে নিশ্চিত করতে হবে। এছাড়াও হলগুলোকে বসবাসের উপযোগী করতে হবে। বেশকিছু হল এমন ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যে কেউ দেখলে তার মনে আঘাত লাগবে। তাই আমরা চাইনা যে শিক্ষার্থীরা এসে এসব দেখুক। আমরা এসব সংস্কারের উদ্যোগ নিয়েছি।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এদিন শিক্ষার্থীরা আমাদের অবরুদ্ধ করেননি। আমরা লক্ষ্য করলাম বাইরে থেকে প্রচুর বহিরাগত সন্ত্রাসী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হুইছেল বাজিয়ে ঢুকতে শুরু করলো। তারা প্রশাসন ভবনে তালা দিয়ে ইলেকট্রিসিটির লাইন কেটে, জেনারেটর বিস্ফোরণের চেষ্টা করে। এতে আমার সাথে থাকা প্রায় অর্ধশত শিক্ষক এবং প্রায় শতাধিক কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। তখন আমরা বুঝতে পারলাম তারা নাশকতা করবে। এরপর আমরা বাধ্য হয়ে খবর পাঠালে এখানে থাকা যেীথ বাহিনী আমাদের উদ্ধার করেন।
উপাচার্য গোলাম সাব্বির বলেন, এবার সন্ত্রাসীরা যে আকারে এসেছে তাদের যে চেহারা আমরা দেখেছি তা আগামীর জন্য খুব আশঙ্খাজনক। সবাইকে অনুরোধ করবো শান্ত হতে। এসকল বিষয় নিয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে তারা কিভাবে এগোতে চাই । কারণ, বিশ্ববিদ্যলয় মানেই এগিয়ে যাওয়া। আমরা একদিন যদি থেমে থাকি তাহলে অনেক পিছিয়ে যাচ্ছি। আমাদের যেতে হবে বহুদূর।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর