বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইটাগাছার তুলসী ও হরিপদ দে’র বিরুদ্ধে জালিয়াতি করে বিক্রিত জমি পুন: বিক্রয়ের অভিযোগ

মুনসুর রহমান, সাতক্ষীরা :    |    ০৩:০০ পিএম, ২০২১-০৬-০১

ইটাগাছার তুলসী ও হরিপদ দে’র বিরুদ্ধে জালিয়াতি করে বিক্রিত জমি পুন: বিক্রয়ের অভিযোগ

শহরের ইটাগাছা গ্রামের তুলসী দে ও হরিপদ দে’র বিরুদ্ধে জাল-জালিয়াতি করে বিক্রিত জমি পুন: বিক্রয় চেষ্টার অভিযোগ উঠেছে। এতে জমির ক্রেতা রনজিৎ হতবাক। জানা যায়, ইটাগাছা (কামারপাড়া) গ্রামের মৃত. চিত্তরঞ্জন দে এর ছেলে তুলসী দে ও হরিপদ দে পৈত্রিক সূত্রে পলাশপোল মৌজার ৩৭০৮ ডি,পি খতিয়ানের ১৩০৪১ দাগের ১২.৬০ শতক জমির মালিক। ওই জমি তারা বিক্রয়ের ঘোষণা দিলে দক্ষিণ পলাশপোল গ্রামের অম্বিকা চরণ রায় এর ছেলে রনজিৎ কুমার রায় সমস্ত কাগজপত্রাদি পর্যালোচানা করে ৪০ লক্ষ টাকা চুক্তিতে ১২.৬০ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়। এরপরে তুলসী দে ও হরিপদ দে ওই জমি সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্র অফিসে যেয়ে রেজিষ্টারের সম্মুখে দাঁড়িয়ে থেকে চুক্তিকৃত টাকা বুঝে নিয়ে ২০২১ সালের মার্চ মাসের ১১ তারিখে রনজিৎ কুমার রায় এর নামে ১২.৬০ শতক জমি সাব কোবলা দলিল সম্পাদন করে দেয়। যার দলিল নং-২৩৮৭/২১। ঐ জমির মালিক তুলসী ও হরিপদ দে ইতিপূর্বে জমি বিক্রয় করে ক্ষ্যন্ত থাকেননি। বরং একই দাগের পূর্বের বিক্রিত একই জমি জালিয়াতির মাধ্যমে তুলসী ও হরিপদ ৩০/০৫/২০২১ তারিখে রসুলপুর গ্রামের মৃত. তারাপদ চক্রবর্তীর ছেলে রামকৃষ্ণ চক্রবর্তী এবং ৩১/০৫/২০২১ তারিখে ইটাগাছা গ্রামের মো. আনার উদ্দিন সরদারের ছেলে মো. শফিকুল ইসলামের নামে সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্র অফিসে যেয়ে পুনরায় সাব-কোবলা দলিল সম্পাদনের চেষ্টা করছেন বলে জনশ্রুতি আছে। এ প্রসঙ্গে ক্রয়সূত্রে প্রাপ্ত জমির মালিক রনজিৎ কুমার রায় জানান, কয়েক মাস পূর্বে তুলসী দে ও হরিপদ দে এর কাছ থেকে পলাশপোল মৌজার ৩৭০৮ ডি,পি খতিয়ানের ১৩০৪১ দাগের ১২.৬০ শতক জমি ক্রয় করেছি। এরপরে ওই জমিতে পাকা প্রাচীর দিয়ে ভিতরে মার্কেট ও ঘরবাড়ি করেছি। অথচ সম্প্রতি লোকেমুখে শুনেছি ওই জমি তুলসী ও হরিপদ বিক্রিত জমি পুনরায় অন্যদের কাছে বিক্রয়ের চেষ্টা করছে। আমার জমি তারা অন্যের কাছে কিভাবে বিক্রয় করবে তা  বোধগম্য নহে। তিনি আরও জানান, ওই জমি যারা কিনবেন তারা যেন অবশ্যই জেনে বুঝে ক্রয় করেন। আর সেটি করতে ব্যর্থ হলে হয়রানি হবেন তারাও। এ বিষয়ে অভিযুক্ত তুলসী দে ও হরিপদ দে এর কাছে জানতে তাদের সেলফোনে কল করলে ফোনটি রিসিভ করেন। অথচ কথা বলেন নি। অত:পর আবারও তাদের ব্যবহৃত সেলনম্বরে করলে ফোন বন্ধ পাওয়া যায়।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর