শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১২ পিএম, ২০২৪-০৬-২৭
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলায় নদীতে মাছ ধরতে গিয়ে মহিদুল শেখ (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর ৪টায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের মোংলা বঙ্গবন্ধু ঘষিয়াখালী নৌ চ্যানেলে এঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মেলেনি মহিদুল শেখের। ফায়ার সার্ভিস ও মোংলা নৌ পুলিশের একটি ডুবুরি দল নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া এলাকার আ: রশিদ শেখের ছেলে।মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম মহিদুলের নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোর আনুমানিক ৪টার দিকে মোংলা ঘষিয়াখালীর নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ঐ রুটদিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের নৌকাটি ডুবে যায়।
এসময় নৌকায় থাকা দুই জেলের ভিতরে তরিকুল শেখ নামে এক জেলে সাতরে কুলে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে সনাক্ত করনের কাজ চলমান রয়েছে বলে জানান নৌ পুলিশের এ কর্মকর্তা।
নিখোঁজ মহিদুল শেখের ১০ মাসের ও ২বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited