শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২৫-১২-০৭
কুড়িগ্রাম প্রতিনিধি :
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসীল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসীল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোন কথা বলবেন না, আমরা দেখছি। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা হবে।
তিনি বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈতি হয়েছে। সেই কারনে নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কি না এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।
তিনি আরও বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সাথে আলাপ আরোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।
মাহমুদুর রহমান মান্না রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় দলের সাধারণ সম্পাদক শহিদুর্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালামস জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা শহরের কলেজমোড়ে স্বাধীনতার স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited