বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘আপাতত বাড়ছে না ভোজ্য তেলের দাম’

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫১ পিএম, ২০২২-০১-১৯

‘আপাতত বাড়ছে না ভোজ্য তেলের দাম’

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‌‘সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটি করা হবে। আপাতত বাড়ছে না ভোজ্য তেলের দাম, তারা নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলেন আমাদের না জানিয়ে। সেটাও তারা বলেছেন যে, কনসিডার করবেন’।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভোজ্য তেল আমদানিকারকরা বার বার বলছেন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। সে ক্যালকুলেশনে এটা ফিক্সআপ করি, সেখানে নতুন করে ভাবার সময় এসেছে। আমার অসুস্থতার জন্য তারা অপেক্ষা করেছেন। আজকের আলোচনায় তেমন কোন সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বলেছি, এখন যে দাম আছে তার থেকে কিছুটা হলেও কমাতে চেষ্টা করুন। আগামী ১৫ দিনের মধ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ করব। এজন্য আন্তর্জাতিক মার্কেট, ডিউটি স্ট্রাকচার ঠিক করে সিদ্ধান্ত নেবো।  
সামনে তেলের দাম কমার সম্ভবনা আছে কিনা জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘এটা এই মুহূর্তে বলা ঠিক হবে না। সেজন্য এক্সপার্ট আছে। আমাদের প্রতিবেশি দেশ ভারতও তেল আমদানি করে। তাদের দাম কত? তাদের মার্কেটে আজকে তেল ১৭০ বিক্রি হচ্ছে বলে শুনেছি। এমন কিছু গ্রো করতে পারি না, যাতে জনগণ ভোগান্তিতে পড়ে। ভারতের সুবিধা তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের তুলনায় কম। আমাদের এখানে ১৮ থেকে ২০ শতাংশ সেখানে তাদের ৫ শতাংশ’।  
টিসিবি অপারেশন প্রসঙ্গে তিনি বলেন, ‘টিসিবির অপারেশন রমজান মাসে ৪০০ ট্রাক করি, এবার ৭ থেকে ৮শ করছি। বিশ্ববাজারে তেলের দামটা একই রকম আছে। বিভিন্ন ফ্যাক্টর আছে, যদি এই কয়দিনে দেখি দাম ৫০ ডলার কমেছে সেভাবেই আমরা সিদ্ধান্ত নেবো’।
রোজার সময় দামের বিষয়ে তিনি বলেন, ‘সামনে রমজান-ঈদও আছে। সেজন্য তাদেরকে অনুরোধ করেছি, তারা স্বাভাবিকভাবে এলসি ওপেন করবে। এরপর বসে একটা সিদ্ধান্ত নেবো। আমরা কথায় কথায় আল্লাহ খোদার কথা বলি, কাজের সময় উল্টোটা করি। এতে মানুষের ভোগান্তি হয়। পৃথিবীজুড়ে এসব ধর্মীয় অনুষ্ঠানের সময় ডিসকাউন্ট চলে। আমাদের এখানে উল্টোটা, ঈদ এলেই দাম বাড়ে’।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্য তেল সয়াবিন ও পাম তেলের বাড়ানোর জন্য চিঠি দিয়েছে। চিঠিতে আগামী ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর বিষয়ে জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণলায় বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য ট্যারিফ কমিশনে পাঠায়।
এখন এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১শ ৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১শ ৩৬ টাকা নির্ধারিত আছে। ৮ টাকা দাম বাড়িয়ে ১শ ৬৮ টাকা দাম নির্ধারণের দাবি জানানো হয় চিঠিতে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর