বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

করোনায় আক্রান্ত জিল বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:২৬ পিএম, ২০২২-০৮-১৭

করোনায় আক্রান্ত জিল বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে মার্কিন ফার্স্ট লেডির মৃদু সংক্রমণ ধরা পড়েছে বলে মঙ্গলবার হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দুসপ্তাহ আগেই প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার পর এবার জিল বাইডেনেরও করোনা শনাক্ত হলো। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭১ বছর বয়সী জিল বাইডেনের যোগাযোগ বিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে জানান, সোমবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও পরবর্তীতে তার সর্দির মতো উপসর্গ দেখা যায়। পরবর্তীতে পিসিআর টেস্টের ফলাফল পজিটিভ আসে। ফার্স্ট লেডিকে অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিডে দেওয়া হচ্ছে এবং কমপক্ষে পাঁচ দিন তিনি আইসোলেশনে থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।

এলিজাবেথ আলেকজান্ডার জানিয়েছেন, ফার্স্ট লেডি ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন। এছাড়া বুস্টার ডোজও দুইবার গ্রহণ করেছেন তিনি। তার দেহে মৃদু সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে সাউথ ক্যারোলিনায় ছুটি কাটাচ্ছেন জিল বাইডেন। সেখানে ব্যক্তিগত আবাসনে সময় কাটাচ্ছেন তিনি। তার যোগাযোগ বিষয়ক পরিচালক জানিয়েছেন, পর পর দুবার নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর তিনি হোয়াইট হাউজে ফিরবেন।

এদিকে ৮০ বছর বয়সী জো বাইডেন সম্প্রতি দুবার করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। গত ২১ জুলাই প্রথমবার তার দেহে করোনা শনাক্ত হয়। সে সময় হোয়াইট হাউজে আইসোলেশনে থেকেই তিনি তার দায়িত্ব পালন করেছেন। প্রথমবার করোনা থেকে সেরে ওঠার চার দিনের মাথায় গত ৩০ জুলাই তিনি দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হন। সে সময়ও তিনি আইসোলেশনে থেকেছেন।

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর