শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২৫-১২-২৩
ভারতের দিল্লিতে বাংলাদেশের মিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় দূত বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকা আশা করে, এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম সাংবাদিকদের এমন প্রত্যাশার কথা জানান। তলব নিয়ে ভারতের প্রতিক্রিয়ার প্রশ্নে মাহবুবুল আলম বলেন, ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে, এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। ভারতে বাংলাদেশের কোন মিশনগুলোতে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে— জানতে চাইলে মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনায় নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited