বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যান চলাচল বন্ধ

কক্সবাজার প্রতিনিধি :    |    ০৩:০১ পিএম, ২০২৫-০৮-১৮

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ

কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম মহাসড়ক অবরোধ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের কারণে প্রায় ৫ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। উভয় পাশে আটকা পড়েছে শত শত গাড়ি, যাত্রী ও চালকরা পড়েছেন ভোগান্তিতে।
চাকরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন, অর্থ সংকটের কারণে ইউনিসেফসহ কয়েকটি এনজিও তাদের চাকরি বাতিল করেছে। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। স্থানীয় শিক্ষক নেতা সাইদুল ইসলাম শামীম বলেন, “আমরা দাবি করছি, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হোক এবং ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হোক।”
অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকশ’ নারী-পুরুষ। কভার্ডভ্যান চালক ইদ্রিস বলেন, ‘দেড় ঘণ্টা ধরে আটকে আছি। দুর্ভোগের শেষ নেই।’ স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, দীর্ঘ ৩ কিলোমিটার হেঁটে গন্তব্যে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে।  ৭০ বছর বয়সী আমিনা খাতুন বলেন, ‘আমি অসুস্থ। ডাক্তার দেখাতে আসছি।’
ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এনজিও কর্মীরা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীরা বাধা দেন। 
আন্দোলনের মধ্যে একজন পকেটমারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শিবির নেতা সাইদি জানিয়েছেন, ‘স্থানীয় শিক্ষকদের পাশে দাঁড়িয়েছি।’ এছাড়া, জুলাই যোদ্ধা জিনিয়া তিন দফা দাবি ঘোষণা করেছেন।
উল্লেখ্য, অর্থ সংকটের কারণে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় ১ হাজার ২০০ স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বেতন বৃদ্ধির কথা বলায় তাদেরকে ছাঁটাই করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল রয়েছেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর