শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫০ পিএম, ২০২৫-১১-১২
সৌদি আরব ও মরক্কো থেকে ৮০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এরমধ্যে সৌদি থেকে ৪০ হাজার টন ইউরিয়া এবং মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে। এতে মোট ব্যয় হবে ৫৪৩ কোটি ৮৫ লাখ ১৬ হাজার ৩২০ টাকা। এছাড়া ২১৭ কোটি টাকায় সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি, থেকে ৮ম লটের ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
সৌদি আরব থেকে এ সার কিনতে ব্যয় হবে ১৯৫ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৩৬০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৯৯.১৬ মার্কিন ডলার।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম (ঐচ্ছিক-২য়) লটের ৪০ মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
মরক্কো থেকে এ সার আনতে ব্যয় হবে ৩৪৮ কোটি ৪২ লাখ ২৮ হাজার ৯৬০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭০৯.৩৩ মার্কিন ডলার।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এম/ এস এগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-০৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
সিঙ্গাপুর থেকে এ সেদ্ধ চাল কিনতে ব্যয় হবে ২১৭ কোটি ০৮ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা। প্রতি মেট্রিক টনের চালের দাম পড়বে ৩৫৫.৫৯ মার্কিন ডলার।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited