বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাবরের রেকর্ডের ম্যাচ জিতে সমতা ফেরাল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৭ পিএম, ২০২৫-১১-০১

বাবরের রেকর্ডের ম্যাচ জিতে সমতা ফেরাল পাকিস্তান

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তার রেকর্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফেরাল স্বাগতিক পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৫ রানে হেরেছিল পাকিস্তান। 
গতরাতে লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই পেসার সালমান মির্জা ও নাসিম শাহর তোপের মুখে পড়ে ২৩ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিক্সকে শূন্য, টনি ডি জর্জিকে ৭ ও ম্যাথু ব্রিটস্কিকে ৫ রানে আউট করেন সালমান। কুইন্টন ডি কককে ৭ রানে থামান নাসিম। 
উইকেট পতন ঠেকিয়ে জুটি গড়ার চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস ও ভারপ্রাপ্ত অধিনায়ক ডোনোভান ফেরেইরা। ১৭ বলে ২৬ রান করে বিচ্ছিন্ন হন তারা। দুই সেট ব্যাটার ব্রেভিস ও ফেরেইরার সাথে জিওর্জি লিন্ডেকে শিকার করে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের সম্ভাবনা শেষ করে দেন পেসার ফাহিম আশরাফ। ৭৩ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান। ব্রেভিস সর্বোচ্চ ২৫, ফেরেইরা ১৫ ও লিন্ডে ৯ রান করেন। 
লোয়ার অর্ডারে কর্বিন বশের ১১ ও ওটনিল বার্টমানের ১২ রানের সুবাদে ১৯.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 
জবাবে ৪০ বলে ৫৪ রানের সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান  ও সাইম আইয়ুব। ২৩ বলে ২৮ রান করে সাইফ ফেরার পর ক্রিজে আসেন বাবর। ভারতের রোহিত শর্মাকে সরিয়ে সর্বোচ্চ রানের মালিক হতে ৯ রান দরকার ছিল বাবরের। ১১ রানের অপরাজিত ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েন বাবর। 
১৩০ ম্যাচে বাবরের রান এখন ৪২৩৪ এবং দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রোহিতের রান ১৫৯ ম্যাচে ৪২৩১ রান। 
রেকর্ড ইনিংস গড়ার পথে সাইমের সাথে ৩৯ বলে ৫৮ রানের জুটিতে পাকিস্তানের জয় নিশ্চিত করেন বাবর। ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৮ বলে ৭১ রান করেন সাইম। বল হাতে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন সালমান। 
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর