শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:৩২ পিএম, ২০২৪-০৭-২৭
ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল বের হতে শুরু করেছে। শনিবার উপকূলরক্ষীরা এই কথা জানিয়েছে।
ফিলিপাইনের পতাকাবাহী ট্যাংকারটি ১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে বৃহস্পতিবার ম্যানিলা উপকূলে ডুবে যায়।
এর আগে কর্তৃপক্ষ ট্যাংকারের তেল সাগরে ছড়িয়ে পড়া রোধকল্পে প্রাণান্তকর চেষ্টা করার কথা জানিয়েছিল।
কিন্তু, উপকূলরক্ষীদের মুখপাত্র রিয়ার এডমিরাল আরমান্দো বালিলো বলেছেন, ডুবুরিরা জাহাজের তলদেশে সামান্য ফুটো দেখেছেন। তবে এটি এখনও উদ্বেগজনক নয়।
উল্লেখ্য, এমটি টেরা নোভা নামের ট্যাংকারটি ইলোইলো শহরে যাচ্ছিল। পথিমধ্যে ম্যানিলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এটি ডুবে যায়।
বালিলো বলেছেন, ট্যাংকারে থাকা সব তেল ছড়িয়ে পড়লে তা হবে ফিলিপাইনের ইতিহাসে তেল ছড়িয়ে পড়ার বৃহত্তম ঘটনা।
এতে ম্যানিলা শহর ক্ষতিগ্রস্ত হওয়ারও বিরাট ঝুঁকি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ফিলিপাইনের ইতিহাসে এই যাবতকালের সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় আট লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ মিন্দোরে উপকূলে ডুবে গিয়েছিল।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited