শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:৪৪ পিএম, ২০২৬-০৪-২২
রাঙামাটির জুরাছড়ি উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সঞ্জিতা চাকমার বসতঘরে মাটির চুলা থেকে আগুনের সূতপাত ঘটে। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীসহ উপস্থিত সবার প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত সঞ্জিতা চাকমা বলেন, অগ্নিকাণ্ডে আমার আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো। বায়েজীদ-বিন-আখন্দ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সঞ্জিতা চাকমা ও তার পরিবারকে শুকনো খাবারসহ জরুরিভিত্তিতে সহায়তা দেওয়া হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited