বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করাই মিয়ানমারের অভ্যাস: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫১ পিএম, ২০২২-১০-০৫

খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করাই মিয়ানমারের অভ্যাস: পরিকল্পনামন্ত্রী

মিয়ানমারের খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  তিনি বলেন, আমরা যুদ্ধ বিগ্রহ চাই না, শান্তি চাই। কেননা, যুদ্ধে অনেক মানুষ মারা যায়। মিয়ানমার বহুদিন থেকে ডিস্টার্ব করছে, এটা দুনিয়ায় মানুষ জানে। বুধবার (৫অক্টোবর) সকালে পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সীমান্তের ঘটনায় শিগগিরই আমরা আলোচনায় বসবো, আমরা বসার জন্য প্রস্তুত। তারা বসার জন্য একবার আসে, একবার যায়। মানুষকে কথা দেয়, কিন্তু কথা রাখে না। তিনি বলেন, প্রতিপক্ষ যদি খোঁচায়, তাহলে বাধ্য হয়ে কিছু ব্যবস্থা নিতে হবে। সেটাকে সতর্ক বার্তা বলে কিনা জানি না, তবে দায়িত্ব পালন করতে হবে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী আছে, সার্বক্ষণিক তারা পাহারা দিচ্ছে। তার পেছনে সেনাবাহিনী আছে। অন্যান্য নিরাপত্তা বাহিনীও আছে। সবচেয়ে বড় শক্তি আমাদের জনগণ। পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের মূলবার্তা হলো আমরা শান্তিকামী রাষ্ট্র। আমরা মানুষের কষ্ট চাইনা, সীমান্তে শান্তি চাই, দেশের ভেতরেও শান্তি চাই। এ সময় উপস্থিত ছিলেন-শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড সখিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর