বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বন্দর নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৩৯ পিএম, ২০২৬-০৮-০৭

বন্দর নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

মোঃ আরফান উদ্দীন:
চট্টগ্রামে সপ্তাহের ছুটি ও অনুকূল আবহাওয়াকে কেন্দ্র করে বন্দর নগরী চট্টগ্রামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো সৈকত এলাকা।
পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসে সৈকতের পরিবেশ ছিল প্রাণবন্ত। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও স্বজনদের নিয়ে অনেকেই সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করেন। কেউ সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সময় কাটিয়েছেন, আবার কেউ ছবি তোলা ও ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলেন।
পর্যটকদের আগমনে সৈকতসংলগ্ন হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকান এবং বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে। ব্যবসায়ীরা জানান, পর্যটকদের উপস্থিতি বাড়ায় তাদের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যটকদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানিয়েছেন।
পর্যটকদের প্রত্যাশা, পতেঙ্গা সমুদ্র সৈকতে আরও আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ হবে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর