বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:২৯ পিএম, ২০২৬-০৬-০১

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান করেছিলেন, যা পৃথিবীর অন্য কোনো নবী বা রাসুলকে দান করা হয়নি।


নিম্নে রাসুলুল্লাহ (সা.)-এর কয়েকটি বিশেষ মর্যাদার বর্ণনা দেওয়া হলো—
১. নবীর হাতকে আল্লাহর হাত ঘোষণা : ষষ্ঠ হিজরি মহানবী (সা.) সাহাবিদের নিয়ে ওমরাহর উদ্দেশ্যে বের হন। কিন্তু পথে মক্কার মুশরিকরা বাধা দেয়।


নবীজি (সা.) নিজের প্রতিনিধি হিসেবে উসমান (রা.)-কে মক্কায় প্রেরণ করেন। তখন খবর ছড়িয়ে পড়ে উসমান (রা.)-কে শহীদ করা হয়েছে।


সংবাদের প্রতিক্রিয়ায় সাহাবায়ে কেরাম (রা.) ইসলামের মর্যাদা রক্ষায় রাসুলুল্লাহ (সা.)-এর হাতে যুদ্ধের শপথ গ্রহণ করেন। কোরআনে এই শপথ গ্রহণকে আল্লাহর হাতে শপথ গ্রহণ বলে আখ্যা দেওয়া হয়েছে।
ইরশাদ হয়েছে, ‘যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই হাতে বায়াত গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের ওপর।

(সুরা : ফাতহ, আয়াত : ১০)
২. শয়তানের আত্মসমর্পণ : প্রত্যেক মানুষের অনুচর হিসেবে একজন ফেরেশতা ও একজন শয়তান নিযুক্ত আছে। কিন্তু আল্লাহ শয়তানকে মহানবী (সা.)-এর অনুগত করে দিয়েছিলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রহ.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকের সঙ্গেই একটি শয়তান নির্ধারিত আছে।’ সাহাবিরা প্রশ্ন করলেন, ‘হে আল্লাহর রাসুল! আপনার সঙ্গেও কি?’ তিনি বললেন, ‘হ্যাঁ, আমার সঙ্গেও। তবে তার মোকাবেলায় আল্লাহ আমাকে সাহায্য করেছেন।
এখন আমি তার সম্পর্কে সম্পূর্ণরূপে নিরাপদ। এখন সে আমাকে কল্যাণকর বিষয় ছাড়া কখনো অন্য কিছুর নির্দেশ দেয় না।’
(সহিহ মুসলিম, হাদিস : ৭০০১)

৩. নবুয়তের ধারাকে পূর্ণতা দানকারী : রাসুলুল্লাহ (সা.)-এর মাধ্যমে আল্লাহ নবুয়তের ধারাকে পূর্ণতা দান করেছেন। জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলে আকরাম (সা.) বলেন, আমার উপমা ও নবীদের উপমা সেই লোকের উপমা তুল্য, যে একটি বাড়ি তৈরি করল এবং সে তা সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ করল, তবে একটি ইটের স্থান ছাড়া। লোকেরা তাতে ঢুকতে লাগল এবং তা দেখে আশ্চর্য হতে লাগল এবং বলাবলি করতে থাকল, যদি এই একটি ইটের স্থান খালি না থাকত (তবে কতই না উত্তম হতো)! রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমি হলাম সে ইটের স্থান। আমি আগমন করলাম এবং নবীদের পরম্পরা শেষ করলাম।’
(সহিহ মুসলিম, হাদিস : ৫৮৫৭)

৪. সুন্নাহকে কোরআনের সমমর্যাদা দান : মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-এর কথা, কাজ ও মৌন সম্মতি তথা সুন্নাহকে কোরআনের সমমর্যাদাসম্পন্ন ঘোষণা করেছেন। কোরআনের মতো হাদিসের অনুসরণকে বাধ্য করেছেন। এ জন্য নবীজি (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আমাকে কোরআন ও তার অনুরূপ বিষয় দেওয়া হয়েছে।’
(সুনানে আবু দাউদ, হাদিস : ৪৬০৪)

৫. নবীদের নেতৃত্ব দান : রাসুলুল্লাহ (সা.)-কে নবী-রাসুলদের নেতৃত্ব দান করা হয়েছিল। আর তার বহিঃপ্রকাশ ঘটেছিল মিরাজের রাতে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত মিরাজসংক্রান্ত দীর্ঘ হাদিসে এসেছে, ‘এরপর আমি নবীদের এক জামাতে নিজেকে উদ্ভাসিত দেখলাম।...নামাজের সময় হলো, আমি তাদের ইমামতি করলাম।’
(সহিহ মুসলিম, হাদিস : ১৭২)

৬. বিশেষ পাঁচ অনুগ্রহ : জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমাকে পাঁচটি বিষয় দান করা হয়েছে, যা আমার আগে কোনো নবীকে দান করা হয়নি। তা হলো—এক. আমাকে এমন প্রখর ব্যক্তিত্ব দিয়ে সাহায্য করা হয়েছে, এক মাস দূরত্বেও যা প্রতিফলিত হয়; দুই. আমার জন্য জমিনকে পবিত্র করা হয়েছে এবং নামাজের স্থান বানানো হয়েছে। সুতরাং আমার উম্মতের যেখানেই নামাজের সময় হবে, সেখানেই নামাজ পড়তে পারবে; তিন. আমার জন্য যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে, যা আমার আগে কারো জন্য হালাল ছিল না; চার. আমাকে (ব্যাপক) সুপারিশের অধিকার দেওয়া হয়েছে; পাঁচ. আগের সব নবীকে তাঁদের স্বজাতি ও গোত্রের জন্য প্রেরণ করা হয়েছিল, কিন্তু আমাকে সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করা হয়েছে।’
(সহিহ বুখারি, হাদিস : ৪৩৮)

৭. সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী : সর্বপ্রথম মহানবী (সা.) জান্নাতে প্রবেশ করবেন, তাঁর আগে কোনো নবী-রাসুল জান্নাতে প্রবেশ করবেন না। আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কিয়ামত দিবসে আমি জান্নাতের তোরণে এসে দরজা খোলার অনুমতি চাইব। তখন দ্বাররক্ষী বলবেন, আপনি কে? আমি উত্তর দেব, মুহাম্মদ। দ্বাররক্ষী বলবেন, আপনার জন্যই আমি আদিষ্ট হয়েছি, আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা খুলিনি।’ (সহিহ মুসলিম, হাদিস : ৩৭৪)

রিটেলেড নিউজ

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত


কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত


জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত


অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত


অনুমতি ছাড়া হজের চেষ্টা: সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

অনুমতি ছাড়া হজের চেষ্টা: সৌদিতে বাংলাদেশিসহ আটক ১৩

আমাদের বাংলা ডেস্ক : : হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ১২ জন প্রবাসী এবং এক সৌদি নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর