বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১০ পিএম, ২০২৬-০৯-২২

বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেল চালিত সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন বাস ভাড়া আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ কথা জানান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা এবং দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় বাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৬০ পয়সা। 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মঙ্গলবারই নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নতুন ভাড়া কার্যকর হবে। সড়ক মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার কারণে পরিবহন মালিকেরা প্রচলিত হিসাব অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। তবে জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যেকোনো ভাড়া বৃদ্ধি জনগণের জন্য চাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভাড়া যতটা বেড়েছে, তা যৌক্তিক পর্যায়ে কম রাখার চেষ্টা করেছি। এর আগে জ্বালানির দাম বাড়ার পর বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটি দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
বেশি ভাড়া নিলে ব্যবস্থা
নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় ঠেকাতে কঠোর মনিটরিংয়ের কথা জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি বলেন, কেউ নির্ধারিত ভাড়ার বেশি নিলে তার বিরুদ্ধে জরিমানা ও জবাবদিহির ব্যবস্থা থাকবে। এমনকি রুট পারমিট বাতিলের বিষয়েও ব্যবস্থা নেওয়া হতে পারে।
মন্ত্রী বলেন, গেজেটে যে ভাড়া নির্ধারণ করা হবে, সেটি মানতে সবাই বাধ্য। গতবারও ভাড়া বাড়ানোর পর নির্ধারিত হারের চেয়ে বেশি নেওয়া ঠেকানো হয়েছিল। এবারও তা হতে দেওয়া হবে না। পরিবহন খাতের ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানির পাশাপাশি ডলারের দাম বাড়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও বেড়েছে। পরিবহন মালিকেরা এসব ব্যয় বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন। তবে সরকার জনস্বার্থ বিবেচনায় ভাড়া বৃদ্ধির পরিমাণ সীমিত রাখার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু পরিবহন ভাড়ায় নয়, জীবনযাত্রার ব্যয়েও পড়ে। তাই অতিরিক্ত ভাড়া আদায় বা জ্বালানির দাম বাড়ার সুযোগে অন্য খাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকতে হবে। চলতি বছরের এপ্রিলেও জ্বালানির দাম বাড়ার পর বাসের ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লার বাসে ২ টাকা ২৩ পয়সা।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর