শিরোনাম
জামালপুর প্রতিনিধি : | ০৪:৪৫ পিএম, ২০২১-০৮-০৭
জামালপুরের ইসলামপুরে পানির অভাবে বিপাকে পড়েছে পাট চাষীরা। কৃষকদের পাট জাগ দিতে পারছে না। বিপাকে পড়েছেন ১৮ হাজার পাটচাষীরা। বিগত বছরগুলোতে পাটের দাম নিয়ে যেমন কৃষক হতাশায় পড়ে এবার তার বিপরীতে পানির অভাবে পাট জাগ দিতে না পারছেনা কৃষকরা।
জানাগেছে, উপজেলার চলতি মৌসুমে ২০২১ সালে দেশী ৪৭৫, তোষা ৯৯২৫, কেনাফ ১০৫, মেস্তা ৩৫ হেক্টরসহ মোট ১০ হাজার ৫৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছে কৃষকরা। এবার সময় মতো বন্যা ও বৃষ্টি না হওয়ায় খাল, বিল ও নদীতে পানি না থাকায় কৃষকরা কাঁচা পাট কাটতে পারছে না। এ দিকে আবাদী কাঁচা পাটের বয়স বেশি হওয়ায় ক্ষেতে পাট মরে যাচ্ছে। কৃষকের অর্জিত পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যহত হচ্ছে।
মোহাম্মদপুর গ্রামের প্রান্তিক চাষী বিপুল মিয়া জানান- আমার ক্ষেতে পাট মরে যাচ্ছে। ১০-১৫ দিন আগে পাট কাটতে পারলে পাটগুলি মরত না। এখন পাটের ফলন কম হবে। এবার কোথায় যে পাট জাগ দিব বুঝে পারছি না।
সভুকুড়া গ্রামের আঃ ছালাম, আঃ রশিদ ও মতি জানান, পানি না থাকায় আমাদের জমি খনন করে বৃষ্টির পানি ও স্যালো মেশিন চালিয়ে পানি আটকিয়ে পাট জাগের বিকল্প ব্যবস্থা নিয়ে পাটের আশ ছাড়াচ্ছি। অল্প গোলাটে পানিতে পাটের রং ভালো হয় না। ফলে বাজারে কম দামে বিক্রি করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা এ.এল.এম রেজুয়ান জানান- অন্যান্য পাট মৌসুমের তুলনায় এবার আবহাওয়া ভালো থাকায় পাটের ফলন ভালো হয়েছে। পাটের বাজারও ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছে। ইসলামপুরে বেশ কয়টি ইটভাটা রয়েছে। ইট বানানোর জন্য মাটির উপরের অংশ কেটে ইটভাটার সিন্ডিকেটরা নিয়ে যায়। ফলে ইট ভাটার আশপাশের পাটের ফলন অন্যান্য এলাকা থেকে অনেকাংশে কম হয়।
এবার উপজেলায় ১০৫৪০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ৭ আগষ্ট পর্যন্ত ৪৭৫০ হেক্টর জমি থেকে পাট কর্তন করা হয়েছে ।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited