শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৩ পিএম, ২০২৫-১২-২৭
স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পরিবেশ উজ্জীবিত করতে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এসব গাছ লাগানো হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সবার আগে বাংলাদেশ ব্যানার টানানো পিকআপে রাখা গাছগুলো পূর্বাচলের ৩০০ ফিট সড়কের দুপাশে লাগাতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ২৫ ডিসেম্বর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীর সমাগম হয় ৩০০ ফিট এলাকায়। ফলে জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতায় নামে দলটি। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ওই সময় ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের ঘোষণা দেন তিনি। এরই ধারাবাহিকতায় এ কার্যক্রম সম্পন্ন করে বিএনপি। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষ্যে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়। ওই দিন লাখো মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেন বিএনপির নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited