বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জামালপুরে দুর্নীতির মামলায় সাতজনের কারাদণ্ড

আমাদের বাংলা :    |    ০৩:৫৩ পিএম, ২০২০-০৯-১৬

জামালপুরে দুর্নীতির মামলায় সাতজনের কারাদণ্ড


বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা পৃথক তিনটি মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কৃষি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা ও সদর উপজেলার নরুন্দি বাজার শাখার একজন উর্ধ্বতন কর্মকর্তাসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে জামালপুরের স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবির। ১৫ সেপ্টেম্বর তিনি এই রায় প্রদান করেন। দুদকের করা তিনটি মামলায় কারাদ-াদেশ পাওয়া আসামীরা হলেন, কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আলী আহম্মদ, দ্বিতীয় কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাবেক ব্যবস্থাপক আজিজুল হক ও একই ব্যাংকের নরুন্দি বাজার শাখার সাবেক উর্ধ্বতন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। প্রতারণাকারী পলাতক আসামী আশরাফ হোসেন, এক.কে এম শফিকুল ইসলাম ও মোঃ সোলায়মান। এদের মধ্যে আসামী আলী আহম্মদ ও মোঃ হাবিবুর রহমানকে তিনটি মামলায় প্রত্যেককে মোট ২১ বছর করে সশ্রম কারাদ- ও ২১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। অপরদিকে আজিজুল হককে দুটি মামলায় ১৪ বছর সশ্রম কারাদ-, ১৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ মাসের কারাদ- এবং নরুন্দি শাখার সাবেক উর্ধ্বতন কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে একটি মামলায় ৭ বছরের সশ্রম কারাদ-, ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাকদ- দিয়েছেন বিজ্ঞ বিচারক। দ-বিধি ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাদেরকে এই সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। এছাড়া পলাতক আসামী মোঃ আশরাফ হোসেন ও এ.কে.এম শফিকুল ইসলামকে দুটি মামলায় প্রত্যেককে ৮ বছর করে সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদ- এবং পলাতক আসামী মোঃ সোলায়মানকে একটি মামলায় ৪ বছরের সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন বিজ্ঞ আদালত। দ-বিধি ১০৯ ধারায় এ সাজা দেওয়া হয়। মামলা সূত্রে জানা যায়, কৃষি ব্যাংকের দ-প্রাপ্ত কর্মকর্তারা তিনজন প্রতারকের যোগসাজসে গ্রাহকের হিসাবের টাকা জমা না করেই জমার স্লিপগুলো জাল পোস্টিং দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠায় দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আহম্মদ বাদী হয়ে ২০১২ সালের ১১ নভেম্বর মাদারগঞ্জ থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে জামালপুরের স্পেশাল আদালত জজ মোঃ জহিরুল কবির ১৫ সেপ্টেম্বর মামলা তিনটির রায় দেন। তিনটি পৃথক মামলার রায়ে প্রত্যেক আসামীর সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক। 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর