বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের বিজয় দিবস উদযাপন

খবর বিজ্ঞপ্তি    |    ০৫:২৪ পিএম, ২০২০-১২-১৭

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের বিজয় দিবস উদযাপন

 

 

বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা প্রতিটি বাঙালির হৃদয়ে ধারণ করতে হবে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আজ (১৬ ডিসেম্বর, ২০২০) কোভিড- ১৯ মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

 সকালে কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। জাতীয় পতাকা উত্তোলনকালে প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন ও প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রের বর্তমান ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু ও ভারপ্রাপ্ত সম্মানী সম্পাদক প্রকৌশলী তৌকির আহমেদ চৌধুরী, কাউন্সিল সদস্য এবং প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চেতনা প্রতিটি বাঙালির মনন ও বিশ্বাসে ধারণ করতে হবে। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে এদেশের স্বাধীনতা হয়তো আসতো না। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মতো দুর্বৃত্ত ও স্বাধীনতা
বিরোধীদের অপকর্ম এবং ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আরো বলেন, বঙ্গবন্ধুর মর্যাদা ও
সম্মান অক্ষুন্ন রাখার জন্য দেশের আপামর জনতার সাথে প্রকৌশলী সমাজও সর্বাত্মক শক্তি প্রয়োগ করবে।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অপ্রতিরোধ্য অগ্রগতিতে প্রকৌশল সমাজ তাঁদের অবদান রাখায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, পিডিবির প্রধান প্রকৌশলী মোঃ শামসুল আলম, সিনিয়র প্রকৌশলী খুরশিদ উদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিল সদস্য, সম্মানী সহকারী, ইআরসির কর্মকর্তা ও প্রকৌশলী সদস্যবৃন্দ প্রমুখ। বিজয় দিবস
উপলক্ষে আইইবি ভবনে লাল সবুজ রংয়ে আলোকসজ্জা করা হয়।

 

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর