শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪০ পিএম, ২০২৫-০৫-০৮
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডর প্রক্রিয়ায় চীন যুক্ত নয়। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ-চীন সম্পর্কের ৫ দশক: নতুন উচ্চতার দিকে যাত্রা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বিস। সেমিনারে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডর প্রক্রিয়ায় চীন যুক্ত নয়। কেননা চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। এটা মিয়ানমার ও বাংলাদেশের ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এ বিষয়ে আমার কোনো আলোচনা হয়নি। তারা কেন এটা বলেছে, সেটা তারাই বলতে পারবে। এ প্রশ্ন তাদের কাছে করুন। তিস্তা প্রকল্পে সহায়তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত চীন। তবে এ বিষয়ে বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সেমিনারে মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ। সেমিনারে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার। এতে স্বাগত বক্তব্য দেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।
নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান) দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে ১২ই ফ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited