বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অভ্যুত্থানের পর সাংবাদিকদের অবারিত স্বাধীনতা দেওয়া হয়েছে: উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫৪ পিএম, ২০২৫-১০-১২

অভ্যুত্থানের পর সাংবাদিকদের অবারিত স্বাধীনতা দেওয়া হয়েছে: উপ-প্রেস সচিব

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে সাংবাদিকতায় অভাবনীয় পরিবর্তন এসেছে।
আগে রাষ্ট্রীয় ও ব্যবসায়িক নিয়ন্ত্রণের কারণে অনেক সাংবাদিক সেল্ফ সেন্সরশিপে ভুগতেন। এখন সাংবাদিকদের দেওয়া হয়েছে অবারিত স্বাধীনতা। আর এই স্বাধীনতাই আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ; কারণ এই সুযোগ কীভাবে কাজে লাগাতে হবে, তা অনেকেই বুঝে উঠতে পারছেন না।
শনিবার (১১ অক্টোবর) স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের ৩৫ ও ৩৬ ব্যাচের নবীনবরণ উপলক্ষে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে মিথ্যা তথ্যও দ্রুত ছড়াচ্ছে। যারা মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের বিরুদ্ধে লড়াই করে সত্য প্রতিষ্ঠা করতে পারবে, তারাই সাংবাদিকতায় টিকে থাকবে, অন্যরা হারিয়ে যাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানবতার প্রতি দায়বদ্ধতার এক মহৎ অঙ্গীকার। তোমাদের সততা, জ্ঞান ও প্রযুক্তি দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। সাংবাদিকতা বিভাগ তোমাদের চিন্তা, বিশ্লেষণ ও লেখনীর বিকাশে অনন্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেসিএমএস বিভাগের চেয়ারম্যান মো. সামসুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন এবং প্রক্টর শাহ রেজা এম. ফাহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক তাসফিয়া নাহিয়ান হাফিজ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর