শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৭ পিএম, ২০২৫-০৯-২৭
ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যেগের প্রেক্ষিতে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য দেশে ফিরিয়ে এনেছে তেহরান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, তিনটি ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে তাদের রাজধানী থেকে ইরানের রাষ্ট্রদূতদের তেহরানে ডেকে পাঠানো হয়েছে।
যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে।
ইরানের ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা রোববার থেকে কার্যকর হবে। এর আওতায় ইরানের পরমাণু, সামরিক, ব্যাংকিং এবং নৌ পরিবহন খাতে বৈশ্বিক সহযোগিতা নিষিদ্ধ হবে। এরইমধ্যে তেহরানের খোলা বাজারে ইরানি মুদ্রা রিয়াল রেকর্ড দরপতনের মুখে পড়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের কিছু স্থাপনায় এই সপ্তাহে আবার পরিদর্শন শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শন হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ফোরামে ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামি জাতিসংঘ পরমাণু সংস্থাকে তীব্র সমালোচনা করে বলেন, ইরানি পরমাণু স্থাপনায় হামলা নিয়ে তারা কোনো নিন্দা পর্যন্ত জানায়নি।
এই পদক্ষেপ ছয় মাসের জন্য বিলম্বিত করার জন্য চীন ও রাশিয়ার উদ্যোগে শেষ মুহূর্তে একটি প্রস্তাব আনা হলেও, সেটি ১৫ সদস্যবিশিষ্ট পরিষদে মাত্র চারটি ভোট পেয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited