শিরোনাম
আমাদের বাংলা : | ০৫:৩৩ পিএম, ২০২৪-০২-০৩
উখিয়া প্রতিনিধি : উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় মোহাম্মদ আলম (২৮) নামক এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আলম উপজেলার ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবুল কালামের ছেলে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় হলদিয়ার পশ্চিম মরিচ্যা ঢালার মুখ এলাকার দেলোয়ার হোসাইনের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় আমানত উল্লাহ বলেন,"পাঁচ ছয় জন রোহিঙ্গা নিয়ে চুক্তিভিত্তিক পাহাড়কাটে স্থানীয় দেলোয়ার। পাহাড় কাটতে কাটতে ৮ ফুট মতো গর্ত তৈরি হয়। আচমকা পাহাড়ের মাটি রোহিঙ্গার বুক বরাবর আসলে হাড় মাংস আলাদা হয়ে যায়। পুলিশ ২ঘণ্টার মতো তদন্ত করে দেহের সম্পূর্ণ অংশ যোগাড় করে। এ বিষয়ে উখিয়া থানার (ওসি) তদন্ত নাসির উদ্দিন মজুমদার বলেন, "ঘটনা সত্যি। ক্যাম্প ১৭ এর মোঃ আলম নামের এক রোহিঙ্গা শ্রমিক পশ্চিম মরিচ্যার দেলোয়ার হোসাইন নামক এক ব্যক্তির বাড়ির পাশে মাটি কাটতে গেলে মাটিচাপায় নিহত হয়। কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে"।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited