বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাজার টিকা দান কেন্দ্রে হামলায় ৪ শিশুসহ আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৯:১৯ পিএম, ২০২৪-১১-০৩

গাজার টিকা দান কেন্দ্রে হামলায় ৪ শিশুসহ আহত ৬

গাজার উত্তরে শনিবার একটি পোলিও টিকাদান কেন্দ্রে হামলায় চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানায়।
জেনেভা থেকে এএফপি জানায়, ইসরাইলি বোমা হামলার কারণে এর আগে টিকাদান স্থগিত করতে বাধ্য হয়, পরে ডাব্লিউএইচও শুধুমাত্র গাজার উত্তরে শনিবার দ্বিতীয় দফা টিকাদান পুনরায় শুরু করে।

ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রেইসুস বলেন, স্বাস্থ্য কেন্দ্রটি ‘এমন একটি এলাকায় যেখানে টিকা দেওয়ার একটি মানবিক বিরতি দেয়া হয় এবং পরবর্তীতে দ্বিতীয় দফা টিকা দান প্রয়োজন পরে।’

কারা এই হামলা চালিয়েছে তা তিনি উল্লেখ করেননি। তবে, ইসরাইল স্বাস্থকেন্দ্রটিতে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে গাজার একটি সূত্রের দাবি প্রত্যাখ্যান করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সূত্র এএফপিকে বলেছে, ‘একটি ইসরাইলি কোয়াডকপ্টার শেখ রাদওয়ান ক্লিনিকের দেয়ালে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।’

হামাসের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার লক্ষ্যে ইসরাইলি সামরিক বাহিনী কয়েক সপ্তাহ ধরে  গাজার উত্তরে বড় ধরণের হামলা চালাচ্ছে।

জাতিসংঘের এজেন্সি প্রধানরা উত্তর গাজায় একটি ‘অ্যাপোক্যালিপটিক’ পরিস্থিতির কথা বলেছেন,  যেখানে ‘মৌলিক সাহায্য এবং জীবন রক্ষাকারী সরবরাহ থেকে বঞ্চিত’ হচ্ছে।

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখ- ২৫ বছরের মধ্যে প্রথম পোলিও আক্রান্ত সনাক্ত হওয়ার পর, ১ সেপ্টেম্বর একটি সফলভাবে প্রথম রাউন্ডের সাথে টিকাদান অভিযান শুরু করে।

তেদ্রোস বলেন, শনিবারের হামলার ঠিক আগে ডব্লিউএইচও’র দল ঘটনাস্থলে ছিল। এই হামলা, মানবিক বিরতির সময়, শিশুদের স্বাস্থ্য সুরক্ষাকে বিপন্ন করে এবং অভিভাবকদের তাদের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য আনতে বাধা দিতে পারে।

ডব্লিউএইচও বলেছে, উত্তরে প্রায় ১ লাখ ১৯০০০ শিশু টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য অপেক্ষমান রয়েছে। গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪ লাখ ৫২,০০০ টিকা দেওয়া হয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর