শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৪২ পিএম, ২০২৬-০৬-১১
জিন্নাহ চৌধুরী
ফেসবুক নিয়ে অনেকেরই ধারণা—এটা নাকি সময় নষ্টের জায়গা, মেধার অপচয়, এক ধরনের বাজে নেশা। হয়তো অনেক ক্ষেত্রে কথাগুলো সত্যিও হতে পারে। কিন্তু প্রতিটি মাধ্যমের মতো ফেসবুকও আসলে নির্ভর করে আমরা সেটাকে কীভাবে ব্যবহার করছি তার উপর।
২০১৩ সালের রমজানে আমি দ্বিতীয়বার ওমরাহ করতে মক্কায় গিয়েছিলাম। শুধু বিমান টিকিট কেটে, কোনো মোয়াল্লেম বা হোটেল বুকিং ছাড়াই। যাওয়ার আগে ফেসবুক বন্ধু আমিনুল ইসলাম (মক্কা) আমাকে সাহস দিয়েছিল। বলেছিল, কোনো সমস্যায় পড়লে তার নম্বর দিতে,পুলিশ কে সত্যিই বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলাম। পরে আরবিতে কথা বলে সে আমাকে দায়িত্ব নিয়ে গ্রহণ করল। নিজের কর্মস্থলের কাছেই থাকার ব্যবস্থা করে দিল আমিনুল, অল্প খরচে খাবারের ব্যবস্থাও করে দিল। প্রবাসের মাটিতে একজন ফেসবুক বন্ধুই তখন হয়ে উঠেছিল আপনজন।
আজ আরেকটি কঠিন সময় পার করছি। আমার মা প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এসডিইউ, আইসিইউ, কেবিন—অনেক পথ পাড়ি দিতে হয়েছে। এই সময়ে মায়ের জন্য যখন ৮ ব্যাগ বি-পজিটিভ রক্তের প্রয়োজন হলো, তখন আমি আশ্রয় নিলাম সেই ফেসবুকের কাছেই।
একটি পোস্ট, কয়েকটি ইনবক্স, আর তারপর মানুষের ভালোবাসার বন্যা।
গোফরান উদ্দিন টিটু, বিকিরণ বড়ুয়া, প্রমিতির স্কুল বন্ধু ইশমাম, আমার বন্ধু পান্না চৌধুরীর ছেলে মাশফি—তারা প্রত্যেকে রক্ত দিয়ে পাশে দাঁড়িয়েছে। আরও অনেকে রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেছেন—শুভাগত শুভ, হেলাল, রেজাউল করিম, অরুশ শীল, বেলাল, হ্যাপি, সাগরের মেয়ে মেহরুসহ অনেকেই।
তখন উপলব্ধি করেছি, ফেসবুকের বন্ধু তালিকায় থাকা সব মানুষ শুধু নাম নয়। বিপদের দিনে তাদের অনেকেই হয়ে ওঠেন আত্মীয়ের চেয়েও কাছের মানুষ।
ফেসবুকে সময় নষ্ট হয়—এ কথা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে এখানে গড়ে ওঠে সম্পর্ক, জন্ম নেয় মানবিকতা, পাওয়া যায় সহমর্মিতা। জীবনের কঠিন মুহূর্তে অনেক সময় রক্তের সম্পর্ক যেখানে দূরে থাকে, সেখানে একটি ফেসবুক পোস্টই ডেকে আনে অচেনা মানুষের হাত।
তাই আমার কাছে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়; এটি স্মৃতির ভাণ্ডার, সম্পর্কের সেতু, আর বিপদের দিনে নির্ভরতার একটি নাম।
ফেসবুক শুধু সময়ের অপচয় নয়, সময়ের বন্ধু। আর সেই বন্ধুদের প্রতি আজীবন কৃতজ্ঞতা।
জিন্নাহ চৌধুরী, কবি, ছড়াকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited