বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইসলামের দৃষ্টিতে হিংসা-বিদ্বেষ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৪৫ পিএম, ২০২৬-০৩-৩১

ইসলামের দৃষ্টিতে হিংসা-বিদ্বেষ

হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীন :


পরশ্রীকাতরতা, মিথ্যা অপবাদ ও হিংসুটে মানসিকতা: 

কিছু মানুষের অন্তর অন্যের ভালো কিছু একদম নিতে পারে না।
এরা নিজের পারিবারিক ও ব্যক্তিগত পরিমন্ডলে টক্সিক হয়ে তাদের আত্মা শান্তি পায় না। তারা  অপরিচিত ব্যক্তির কুৎসা রটায়, হিংসার বানী ছড়ায়! 

পরশ্রীকাতরতা ও হিংসা মানুষের অন্তর্নিহিত সৌন্দর্য ও মানবিক মূল্যবোধকে নষ্ট করে। অন্যের সাফল্যে আনন্দিত হওয়ার বদলে যখন কেউ ঈর্ষান্বিত হয়, তখন সে নিজের মনকে বিষিয়ে তোলে।

হিংসুটে মানসিকতা কখনো কারো প্রকৃত উন্নতি এনে দিতে পারে না; বরং নিজের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

প্রত্যেকের জীবনই আলাদা, প্রত্যেকের সংগ্রামও আলাদা। অন্যের অর্জনে ঈর্ষা নয়, বরং অনুপ্রেরণা নেওয়াই সঠিক পথ। মনে রাখতে হবে—ভালোবাসা, সহমর্মিতা ও ইতিবাচক চিন্তাই মানুষের প্রকৃত শক্তি।

চলুন দেখে আসি এক নজর 
কোরআন ও হাদিসের আলোকে 

কোরআনে হিংসা-বিদ্বেষকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি ঈমান ধ্বংসকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়ে সূরা আল-ফালাকের ৫ নং আয়াতে বলা হয়েছে, "এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে"। এটি মানুষের অন্তরের শান্তি নষ্ট করে এবং সৎকর্ম ধ্বংস করে দেয়। 

হিংসা নিয়ে কোরআনের আয়াত ও প্রাসঙ্গিক উদ্ধৃতি:

সূরা আল-ফালাক (১১৩:৫):

 (এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে) 

: "নাকি তারা ঐসব মানুষকে হিংসা করে, আল্লাহ যাদেরকে নিজ অনুগ্রহে দান করেছেন?"সুরা নিসা ( ৪,৫৪)
হিংসার পরিণাম:
ইসলামী বিশ্বাস অনুযায়ী, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা তেমনি মানুষের নেক আমল বা ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়। তাই অন্যের ভালো দেখে হিংসা না করে বরং আল্লাহর কাছে তার জন্য কল্যাণ কামনা করার নির্দেশ রয়েছে।
পরশ্রীকাতরতা (হিংসা), মিথ্যা অপবাদ এবং হিংসুটে মনোভাব ইসলামে কঠিনভাবে নিন্দিত। এসব গুণ মানুষের ইমানকে দুর্বল করে এবং সমাজে অনৈক্য ও দুর্ভেদ সৃষ্টি করে।

হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

“হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা নেক আমলকে এভাবে নষ্ট করে দেয়, যেমন আগুন শুকনো কাঠ পুড়িয়ে দেয়।”
— (আবু দাউদ, হাদিস ৪৯০৩)

মিথ্যা অপবাদ সম্পর্কে কোরআনে বলা হয়েছে:

“যারা ধার্মিক নারীদের অপবাদ দেয়, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে।”
— (সূরা নূর, আয়াত ২৩)

আর হাদিসে এসেছে:

“যে ব্যক্তি মুমিন ভাইয়ের সম্মানহানী করে বা তার প্রতি মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার প্রতি কঠিন হিসাব গ্রহণ করবেন।”
— (মুসলিম শরীফ)

হিংসার মূল দিকগুলো হলো:

মানসিক দহন: অন্যের ভালো কিছু দেখে ঈর্ষান্বিত ও অ1সহিষ্ণু হওয়া। 

ক্ষতি কামনা: অন্যের প্রাপ্ত নিয়ামত বা সফলতা হারিয়ে যাক—এমনটা মনে প্রাণে চাওয়া। 

বিধ্বংসী আবেগ: এটি নেক আমল বা মানুষের ভালো গুণগুলোকে আগুনের মতো ধ্বংস করে ফেলে। 

পরশ্রীকাতরতা: অপরের সাফল্যে নিজের অসন্তুষ্টি। 


মানসিক অবস্থা: অন্যের ভালো কিছু দেখে নিজের মনে কষ্ট পাওয়া। 
ধ্বংস কামনা: 
অন্যের অর্জিত সম্পদ বা মর্যাদা হারিয়ে যাক—এমন ইচ্ছা পোষণ করা। 
পরশ্রীকাতরতা: অপরের উন্নতি সহ্য করতে না পারা 
ধর্মীয় দৃষ্টিকোণ:
 ইসলাম ধর্মে হিংসা করা কবীরা গুনাহ বা মহাপাপ, যা হাদিস অনুযায়ী মানুষের নেক আমল বা ভালো কাজগুলো ধ্বংস করে ফেলে। 
মূলত, নিজের হীনম্মন্যতা ও লোভ থেকে হিংসার জন্ম হয়, যা সমাজ ও ব্যক্তিগত জীবনে অশান্তি বয়ে আনে। 
হিংসার মূল দিকগুলো হলো:
বিধ্বংসী আবেগ: এটি নেক আমল বা মানুষের ভালো গুণগুলোকে আগুনের মতো ধ্বংস করে ফেলে। হিংসা কে
ইসলামি পরিভাষায় 'হাসাদ' বলা হয় এবং এটিকে একটি মারাত্মক আত্মিক ব্যাধি হিসেবে গণ্য করা হয়। 
মহান আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তাঁর দাসত্ব ও আনুগত্য (ইবাদত) করার জন্য, পারস্পরিক বৈরিতার জন্য নয়। মহান আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদতের জন্য।’
(সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)

জীবনের সব ক্ষেত্রে জটিল সমস্যার সমাধান এবং অজানা পথের সন্ধান মেলে সংলাপে। নেতৃত্ব নির্বাচনেও সংলাপের বিকল্প নেই।

এ জন্যই প্রিয় নবীর (সা.) ইন্তেকালের পর সাহাবিরা পারস্পরিক ঐক্য-সংলাপের মাধ্যমে যোগ্যতম ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকেই [আবু বকর, (রা.)] খলিফা মনোনীত করে ছিলেন। কেননা 
অযোগ্য নেতৃত্ব ইসলামী চেতনা পরিপন্থী। মহান আল্লাহর নির্দেশ, ‘আল্লাহ যে সম্পদকে তোমাদের অস্তিত্ব রক্ষার উপায় বানিয়ে দিয়েছেন, তা তোমরা অধম, অযোগ্য মূর্খের হাতে তুলে দিয়ো না।’
(সুরা : নিসা, আয়াত : ৫)

আবার উচ্চাভিলাষী, পদলোভী নেতৃত্বও ইসলাম সমর্থন করে না। প্রিয় নবী (সা.) বলেন, ‘অচিরেই তোমরা ইমারাত ও হুকুমাত লাভের জন্য অভিলাষী হবে।
’ (বুখারি)

হিংসা ও বিদ্বেষ হলো অন্তরের বিষয়। অন্তর বিদ্বেষমুক্ত না হলে কর্ম অন্যায়মুক্ত হয় না। কোনো মুমিন যদি পাপকর্ম করে, তাহলে তার পাপকে ঘৃণা করা এবং ঈমানের কারণে তাকে ভালোবাসতে হবে।এটিই ইসলামের মুল নিতী। 

সত্কর্মশীলরা কখনো কাউকে হিংসা করে না। তারা আসামি হয়, কিন্তু সহজে বাদী হয় না এবং এটা প্রমাণিত। 


হিংসা অর্থ আল্লাহ অন্যকে যে অনুগ্রহ করে দান করেছেন তাকে হিংসা করা (মেনে নিতে বা সহ্য করতে না পারা) এবং ওই অনুগ্রহের ধ্বংস কামনা করা।
হিংসা (আরবি: হাসাদ) হলো মনের এমন এক নেতিবাচক অবস্থা, যেখানে কেউ অন্যের সুখ, সম্পদ, সম্মান বা

গুণাবলী দেখে মনে জ্বালা অনুভব করা হয় এবং তার ধ্বংস বা ক্ষতি কামনা করা হয়। 
ইসলামি পরিভাষায় একে 'হাসাদ' বলা হয় এবং এটিকে একটি মারাত্মক আত্মিক ব্যাধি হিসেবে গণ্য করা হয়।
অন্যের ভালো কিছু দেখে
 ঈর্ষান্বিত হয়ে এ রকম কামনা করে যে, ওই জিনিসটি তার কাছ থেকে চলে যাক। এটি এক ধরণের পরশ্রীকাতরতা, যা মানুষের সৎকর্ম ধ্বংস করে দেয় এবং মনের ভেতরে দহনজ্বালা বা ক্ষোভ সৃষ্টি করে।

এতে ক্ষতিগ্রস্ত হয় ঈমান ও আখিরাত। 
 যেখানে নিজের কাছে কোনো কিছুর অভাব থাকলে তা অন্যের কাছে দেখে ঈর্ষান্বিত হয়ে তার ক্ষতি কামনা করা।


পবিত্র কোরআনে এই বিষয়ে মহান আল্লাহ তায়ালা বলেন 
হিংসা বিদ্বেষ পোষণের মধ্যে ঈমানদারের কোনো কল্যাণ নেই। কেননা ঈমানদার তো সব সময় তার ঈমানদার ভাইয়ের মঙ্গলপ্রত্যাশী হয়ে থাকে।
সুরা আল ইমরান, আয়াত : ১২০)


হিংসা বিদ্বেষ পোষণের মধ্যে

হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা ঈমানদারের বৈশিষ্ট্য। প্রিয় নবীর (সা.) নির্দেশ, ‘তোমরা পরস্পর বিদ্বেষ করোনা, হিংসা করোনা, ষড়যন্ত্র করোনা এবং সম্পর্ক ছিন্ন কোরো না।
তোমরা পরস্পর আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও।’ (বুখারি)
প্রিয় নবী (সা.) আরো বলেন, ‘তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওই জিনিস ভালোবাসবে, যা সে নিজের জন্য ভালোবাসে।’ (বুখারি)
মহান আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই মুমিনরা সবাই ভাই ভাই।’ (সুরা হুজুরাত, আয়াত : ১০)
প্রকৃত ঈমানের নিদর্শন হলো সত্যের পক্ষে সমর্থন এবং মিথ্যার প্রতি ঘৃণা প্রকাশ করা।
 হিংসা বিদ্বেষ, জঘন্য মহা পাপ।
এটা ঈমানদারের বৈশিষ্ট্য নয়। প্রিয় নবী (সা.) বলেন, ‘কোনো বান্দার অন্তরে ঈমান ও হিংসা একত্র হতে পারে না।’ (নাসাঈ)
একজন  প্রকৃত মুসলিমের পরিচয় ও বৈশিষ্ট্য হলো হিংসা বিদ্বেষ ত্যাগ করা।
 প্রিয় নবী (সা.) বলেন, ‘এক মুসলিম অন্য মুসলিমের ভাই। সে তাকে জুলুম করে না, লজ্জিত করে না, নিকৃষ্ট ভাবে না।’ ‘তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে’, বলে তিনি নিজের বুকের দিকে তিনবার ইশারা করেন। অতঃপর বলেন, ‘মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার অন্য মুসলিম ভাইকে নিকৃষ্ট ভাবে। মনে রেখো, এক মুসলিমের ওপর অন্য মুসলিমের জন্য হারাম হলো তার রক্ত, তার মাল ও তার ইজ্জত।’ (মুসলিম)
হিংসুটের পরিণতি শুভ হয় না। হিংসুক ও বিদ্বেষী মানুষ কোনো অবস্থায় শান্তি পায় না। মহান আল্লাহ আমাদের সবাইকে পারস্পরিক হিংসা ও বিদ্বেষ থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে মিলেমিশে ভাই ভাই হয়ে চলার তাওফিক দান করুন। আমিন।
হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীন, (এম এ কামিল) 
প্রধান শিক্ষক কদম মোবারক মুসলিম এতিম খানা হেফজ বিভাগ, সাবেক খতীব বরুমচড়া ঈদগাহ জামে মসজিদ ও সাবেক সভাপতি পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ আনোয়ারা চট্টগ্রাম

রিটেলেড নিউজ

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

যে ঘরে নেমে আসে আল্লাহর রহমত

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায় তার নিজের পরিবারের সঙ্গে আচরণে। বাইরের মানুষের কাছে ভদ্র ও হাস...বিস্তারিত


কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি?

আমাদের বাংলা ডেস্ক : : মানুষ সাধারণত মনে করে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল হবে বেশি বেশি নফল নামাজ, রোজা বা দান-সদকা। নিঃ...বিস্তারিত


জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

জীবনের বড় লক্ষ্য কি শুধু দুনিয়া, নাকি আখিরাতের সফলতা?

আমাদের বাংলা ডেস্ক : : জীবন পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। এখানে প্রতিটি সম্পর্ক একটি পাঠ, প্রতিটি কষ্ট একটি উপলব্ধি, প্রতি...বিস্তারিত


অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

অসাধারণ মানুষের গুণাবলি ও জীবনাদর্শ

আমাদের বাংলা ডেস্ক : : মানুষের সমাজে কেউ ধন-সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কারণে সম্মানিত হয়, আবার কেউ নীরবে ও অপ্রকাশ্যে জীবন য...বিস্তারিত


মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা

আমাদের বাংলা ডেস্ক : : আল্লাহ মহানবী (সা.)-কে অনন্য সম্মান ও মর্যাদার অধিকারী করেছিলেন। তিনি তাঁকে এমন অনেক মর্যাদা দান কর...বিস্তারিত


লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান

আমাদের বাংলা ডেস্ক : : লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর