শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৬ পিএম, ২০২৫-১২-১২
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর-১ এলাকায় উচ্ছেদ অভিযানে হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, ডিএনসিসির সার্ভেয়ার মো. তসলিম হোসেন বাদী হয়ে শাহআলী থানায় পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭ ধারায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর দুপুর ১টা ৫০ মিনিটে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মিরপুর সেকশন-১৩ এলাকার শহীদ মিনার, খেলার মাঠ ও শিশু পার্কসংলগ্ন ফুটপাত ও পাকা রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এতে ডিএনসিসির সম্পত্তি বিভাগ, আদালত-১ ও অঞ্চল-২ এর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অভিযান চলাকালে তালিকাভুক্ত ৩১ জনসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জন লোক লোহার রড ও বাঁশ হাতে দলবদ্ধ হয়ে হামলা চালায়। তারা কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে। হত্যার উদ্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিমের ওপর আক্রমণও চালানো হয়।
হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি, ডিএনসিসির সরকারি গাড়ি, দুটি পেলোডার ও একটি বেকু লোডার ভাঙচুর করা হয়। এতে প্রায় ১৩ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের চালক মো. রাজু মিয়া, ভেকু ড্রাইভার আবেদ, পেলোডার ড্রাইভার রয়েলসহ কয়েকজন কর্মচারী আহত হন।
ঘটনায় আহতদের চিকিৎসা এবং হামলাকারীদের পরিচয় সংগ্রহ করতে সময় লাগায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে পরিচালিত উচ্ছেদ অভিযানে হামলা অত্যন্ত দুঃখজনক। দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited