শিরোনাম
যশোর জেলা প্রতিনিধি | ০৭:৩৯ পিএম, ২০২২-১০-১৮
যশোর ৪৯ বিজিবি’র একটি চৌকসদল সাড়ে ১২ কেজি ওজনের স্বর্ণের বারসহ সাজু আহমেদ নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে। আটক সাজু যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে। যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনাজ সিদ্দিকী সাংবাদিকদের জানান ,হাবিলদার নুর আলম মিয়া এর নেতৃত্বে যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ব্যাংদা বাঁশতলার মোড় মঙ্গলবার ১৮ অক্টোবর দুপুর ১২টায় সাড়ে ১২ কেজি ওজনের ১শ ০৬ টি স্বর্ণের বারসহ সাজুকে গ্রেফতার করা হয়। আটক পাচারকারী সাজু একটি বাইসাইকেল যোগে সীমান্ত এলাকায় আসার পথে বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশী করে। পরে তার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে ১শ’ ৬পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন সাড়ে ১২ কেজি বলে বিজিবি’র ওই কর্মকর্তা জানিয়েছেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১০ কোটি টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে বিজিবি’র কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited