শিরোনাম
সংবাদদাতা কিশোরগঞ্জ :: | ০৬:১৪ পিএম, ২০২১-১২-১৫
কিশোরগঞ্জে র্যাব মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রাইভেট কার ভর্তি ৫০ কেজি গাঁজাসহ মো. ছিফত আলী (৪০), আ. রহিম (৩৫) ও মো. আলম খান (৩২) নামে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মাদক ব্যবসায়ীর দলটি প্রাইভেট কারে করে গাঁজা পাচারের সময় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা বাজার এলাকায় র্যাবের তল্লাসির মুখে পড়ে আটক হয়। আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে মো. ছিফত আলী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে, আ. রহিম একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মুস্তু মিয়ার ছেলে এবং মো. আলম খান জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের রইছ আলীর ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা বাজার এলাকায় তল্লাসি চৌকি বসিয়ে একটি প্রাইভেট কার আটক করে।
এ সময় প্রাইভেট কারটিতে তল্লাসি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী মো. ছিফত আলী, আ. রহিম ও মো. আলম খান (ড্রাইভার) কে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited