শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৭ পিএম, ২০২৬-০২-১৬
আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দ্বীপ ভৌমিক (২৫) ওই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে। তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। জানা গেছে, দ্বীপ ভৌমিক একবছর আগে বিয়ে করেন। বর্তমানে তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। পারিবারিক নানান চাপ ও ঋণের বোঝার কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ঘরের ভেতরে বিষপান করার পর পরিবারের লোকজন টের পেয়ে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তিনি মারা যান। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited