শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:০৭ পিএম, ২০২৩-০৯-২৩
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি'র সেমিনার কক্ষে (১৯-২১) সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত তিন দিনব্যাপী খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার মোট ২৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 'সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ (আবাসিক)' শিরোনামের এই প্রশিক্ষণটি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি'র সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এঁর সমন্বয়ে গত ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি'র মহাপরিচালক, জাফর ওয়াজেদ।
গত ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তিন দিনব্যাপী প্রশিক্ষণের ছিল শেষ দিন ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান। পিআইবি কর্মকর্তা নাজমুল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা'র নির্বাহী চেয়ারম্যান, শেখ ইউসুফ হারুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভুয়া তথ্য পরিবেশিত হয় সবচেয়ে বেশি; ফেইসবুক ও সংবাদপত্রের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ফেইসবুক অসম্পাদিত মাধ্যম হওয়ায় ভুয়া তথ্য পরিবেশিত হয়ে থাকে সবচেয়ে বেশি। আর এই মাধ্যমে পাঠক বেশি হওয়ায় গুজব ছড়ানো সহজ হয়। এসব বিবেচনায় সংবাদপত্রের পাঠক বাড়াতে হবে। মফস্বলের পত্রিকাগুলোর অবস্থা খুবই সংকটাপন্ন। কারণ সেখানে বানান ভুল ও বাক্য গঠনে অগণিত ভুল পরিলক্ষিত হয়। এজন্য বাক্যশৈলী ও শুদ্ধ বানানের বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও তিনি মহান স্বাধীনতা যুদ্ধের পূর্বে ও পরের কিছু বাস্তবতা স্মৃতিচারণ করে খুলনা জেলার কপিলমুনি, বোয়ালিয়া অঞ্চলে স্বাধীনতাবিরোধীদের নৃশংসতা ও পরবর্তীতে তাদের জনতার আদালতে শাস্তির বিষয়টিও তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র এঁর মহাপরিচালক জাফর ওয়াজেদ; প্রযুক্তির সাথে সাংবাদিকদের সম্পৃক্ত থাকতে উদ্বুদ্ধ করেন এবং তিনি বলেন, সাংবাদিকদের সমাজের নিকট দায়বদ্ধতা রয়েছে। সেসব বিবেচনায় সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, মফস্বল সাংবাদিকদের কাজের পরিধি ঢাকার সাংবাদিকের চেয়ে বেশি। কারণ ঢাকার সাংবাদিকদের নির্দিষ্ট কোন বিট কিংবা বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট থাকে। কিন্তু মফস্বল সাংবাদিকরা খেলাধূলা, রাজনীতি, অর্থনীতি, সামজিক অবক্ষয়, বৈষম্য সব বিষয়ে কাজ করার সুযোগ পান। এসময় অনুষ্ঠানের সভাপতি 'বঙ্গবন্ধু ও গণমাধ্যম' বইটি প্রধান অতিথিকে উপহার দেন এবং পরে ২৯ জন সাংবাদিকের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন প্রধান অতিথি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি,র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক, (চলতি দায়িত্ব) শেখ মজলিশ ফুয়াদ ও দৈনিক আজকের সংবাদ পত্রিকার সম্পাদক, এস এম আবু সাইদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited