শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:২১ পিএম, ২০২৬-০২-১২
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী-১ আসনে ৪০ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে আছেন।প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ৪০ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার খোকন পেয়েছেন ৩৪ হাজার ৪২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ২৪ হাজার ৯৩৭ ভোট। এছাড়া হাতপাখা প্রতীক নিয়ে জহিরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪৭১ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ আসনে মোট ১৪২ কেন্দ্রের মধ্যে ৪০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো। এখানে মোট ভোটার ৪ লাখ ৫২ হাজার ৪২৫।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited